Thursday, March 26, 2026
HomeScroll‘জি রাম জি’ ইস্যুতে মোদি সরকারকে ধুয়ে দিলেন সোনিয়া গান্ধী
Sonia Gandhi

‘জি রাম জি’ ইস্যুতে মোদি সরকারকে ধুয়ে দিলেন সোনিয়া গান্ধী

“মনরেগার উপর বুলডোজার…,” আর কী বললেন সোনিয়া?

ওয়েব ডেস্ক: দেশে ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগা (MGNREGA) নিয়ে নতুন আইন আনল কেন্দ্র। লোকসভা ও রাজ্যসভা—দু’কক্ষেই পাশ হয়েছে সংশ্লিষ্ট বিল। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব রাখা হয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে প্রকল্পের নামে। নতুন বিলে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’, সংক্ষেপে ‘জি রাম জি’ (G RAM G)।

এই নামকরণ ও কাঠামোগত পরিবর্তন ঘিরেই তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম বাদ পড়ায় সরব বিরোধীরা। এ বার এই বিষয়ে মুখ খুললেন কংগ্রেসের (Congress) সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। মোদি সরকারকে (Modi Government) কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “মনরেগার উপর বুলডোজার চালিয়েছে মোদি সরকার।” নতুন আইনকে তিনি কেন্দ্রের ‘কালো আইন’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: মোদির ভাষণে মন গলল মতুয়াদের? সভা শেষ হতেই উঠল বড় প্রশ্ন

সোনিয়া গান্ধীর অভিযোগ, মনরেগাকে দুর্বল করে কেন্দ্র সরকার লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক ও ভূমিহীন মানুষের স্বার্থে আঘাত হেনেছে। তাঁর দাবি, গত ১১ বছরে গ্রামীণ গরিব মানুষের প্রয়োজন ও স্বার্থকে ধারাবাহিকভাবে উপেক্ষা করেছে বর্তমান সরকার।  তিনি বলেন, “দুর্ভাগ্যজনক ভাবে আজ শুধু মহাত্মা গান্ধীর নামই মুছে ফেলা হয়নি, মনরেগার আসল রূপ ও কাঠামোও যথেচ্ছ ভাবে বদলে দেওয়া হয়েছে। কোনও আলোচনা বা বিরোধীদের পরামর্শ ছাড়াই এই পরিবর্তন আনা হয়েছে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto