Tuesday, June 30, 2026
HomeBig news‘চাকরি চায় বাংলা’ ১০ লক্ষ চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি যুব...
Mamata Banerjee

‘চাকরি চায় বাংলা’ ১০ লক্ষ চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি যুব মোর্চার

এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

ওয়েবডেস্ক- মমতার (Mamata Banerjee) পদত্যাগ চেয়ে ১০ চিঠি যাবে নবান্নে (Nabanna)। ১০ লক্ষ চিঠিতে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবে বিজেপির যুব মোর্চা (BJP Youth Front)। এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (State President Shamik Bhattacharya)। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে সই করানো হবে যুবক যুবতীদের। সেই চিঠি নবান্নে পৌঁছে দেওয়া হবে। ঠিক ছিল চিঠি নিয়ে নবান্নে অভিযান হবে। কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় তাই মিছিল বাদ দেওয়া হয়েছে। তবে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে নবান্নে। ১৮ থেকে ৪০ বছর যুবক যুবতীদের দিয়ে সই করানো হবে এই পদত্যাগ পত্রে, এমনটাই বিজেপি সূত্রে খবর।

‘চাকরি চায় বাংলা’ (chakri chai Bangla)  ১০ লক্ষ চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি যুব মোর্চার। বিধানসভা ভোটের আগেই বিজেপির এক নয়া রাজনৈতিক কৌশল ঘিরে তীব্র চাপানউতোর তৈরি হয়েছে। এই কর্মসূচিতে যুবক-যুবতীদে সই করিয়ে চিঠি পাঠানো হবে নবান্নে। বিজেপি সূত্রে খবর, ‘চাকরি চায় বাংলা’য় ১৮ থেকে ৪০ বছর যুবক যুবতীরা সই করতে পারবে।

আরও পড়ুন- দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে নৈতিক সমর্থন চেয়ে মুখ্যমন্ত্রীকে  চিঠি দিল AIBOC

সেই সঙ্গে থাকছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। এই সপ্তাহ থেকেই বিজেপির যুব মোর্চা এই বিশেষ কর্মসূচি শুরু করবে। কর্মসূচির এজেন্ডা অনুয়ায়ী ঠিক ছিল ৫ থেকে ১০ লক্ষ চিঠি পাঠানো হবে। মিছিল করে তারা নবান্ন অভিযান করবে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিলের পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। সেই কারণে ৫ থেকে ১০ লক্ষ চিঠি সই করে নবান্নে পৌঁছে দেওয়া হবে। চাকরি চাওয়ার দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি সামনে রাখা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO