Sunday, February 8, 2026
HomeBig newsমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে কী ছবি? দেখুন এই ভিডিও
Madhyamik Pariksha 2026

মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে কী ছবি? দেখুন এই ভিডিও

পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার

ওয়েবডেস্ক– আজ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha)। আজ প্রথমভাষার পরীক্ষা। মোট ২৬৮২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে ৯৭১৩৪০ জন পরীক্ষার্থী। কলকাতার নব নিযুক্ত নগরপাল সুপ্রতিম সরকার (kolkata Police Commissioner Supratim Sarkar )  আসবেন শরৎ বোস রোডের পদ্মপুকুর ইনস্টিটিউশন স্কুলে। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি।

মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যায় পড়লে পরীক্ষার্থীরা হেল্পলাইন নাম্বারে ৯৪৩২৬১০০৩৯-এ ফোন করতে পারবেন।

আরও পড়ুন-  আইনি লড়াইয়ে মুখ্যমন্ত্রী নিজে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন মমতা

প্রয়োজনে পুলিশকর্মীরা সরাসরি সাহায্যে এগিয়ে আসবেন। যদি কোনও পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসেন, বা দেরিতে কেন্দ্রের পৌঁছনোর আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রেও মিলবে পুলিশি সাহায্য। পরীক্ষা চলাকালীণ কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত কলকাতা পুলিশ। সেই সঙ্গে পরিবরনের ওপরেও জোর দেওয়া হয়েছে। কলকাতা ও পাশ্ববর্তী জেলাগুলিতে ৮ দিনের জন্য ১৫টি রুটে কমপক্ষে ২০টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরীক্ষার্থীরা নিশ্চিন্তভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে।

 

Read More

Latest News