Wednesday, March 25, 2026
HomeScrollমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী, ভর্তি কালনা হাসপাতালে
Madhyamik Exam 2026

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী, ভর্তি কালনা হাসপাতালে

চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে ওই ছাত্রী

কালনা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam)  প্রথম দিনেই পরীক্ষা শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী (Examinee) । সোমবার সকালে কালনা থানার (Kalna Thana) অন্তর্গত বেগপুর পঞ্চায়েতের পার সাহাপুর এলাকার বাসিন্দা তানিশা খাতুন (১৬) পরীক্ষা শুরুর আগেই শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।

জানা গিয়েছে,  তানিশা বেগপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র পড়েছিল কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়ায় সে পরীক্ষা দিতে পারেনি। তড়িঘড়ি তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। সোমবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত সে পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-  মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি, আহত ৩ পুলিশকর্মী

এ বিষয়ে জেলা মনিটরিং কমিটির পক্ষ থেকে দেবব্রত মণ্ডল জানান,  অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের অনুমতি মিললে এবং শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতালেই তার পরীক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে।

ঘটনাকে ঘিরে পরীক্ষাকেন্দ্র ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে ওই ছাত্রী।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto