Wednesday, March 18, 2026
HomeScrollরানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট
ICC T20 World Cup 2026

রানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট

অভিষেক, ঈশান, তিলক, সূর্য, হার্দিক- বিশ্বকাপের আগে সকলেই সফল

ওয়েব ডেস্ক: গতবার যে প্রোটিয়া বাহিনীকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন রোহিত শর্মা, এবার সেই দলকে হারিয়েই বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) প্রস্তুতি শেষ করলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে কেন ‘ফেভারিট’ বলা হচ্ছে, তা আবারও বুঝিয়ে দিলেন প্রত্যেকে। বোলিং নিয়ে গম্ভীরের কপালে চিন্তার ভাঁজ কিছুটা গভীর হলেও, ব্যাটিং বিভাগ দেশের প্রত্যেক সমর্থককে খুশি করেছে। অভিষেক, ঈশান থেকে তিলক, সূর্যকুমার, হার্দিক, রিঙ্কু- বিশ্বকাপের আগে সকলেই ফর্মে রয়েছেন।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার। ১৫ জন ক্রিকেটার খেলানোর সুযোগ থাকলেও, এ দিন নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ সঞ্জু স্যামসনকে নামানো হয়নি। গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) সিদ্ধান্তে স্পষ্ট, বিশ্বকাপের ভাবনায় আপাতত তিনি নেই। ওপেনিংয়ে ঈশান কিষান (Ishaan Kishan) ও অভিষেক শর্মার (Abhishek Sharma) জুটি শুরু থেকেই ঝড় তুলেছিল। পাওয়ার প্লের মধ্যেই ওঠে ৮০ রান। ঈশান ২০ বলে ৫৩ রান করে রিটায়ার্ড আউট হন, অভিষেক করেন ১৮ বলে ২৪। এরপর তিলক বর্মা ১৯ বলে ৪৩ রান করে ফেরেন। চার নম্বরে সূর্যকুমার যাদব করেন ১৬ বলে ৩০। অক্ষর প্যাটেল পাঁচে নেমে অপরাজিত ৩৫ রান করেন। হার্দিক পান্ডিয়া ছয়ে নেমে ১০ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৪০।

আরও পড়ুন: আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারত! নজির গড়লেন বৈভবরা

বড় টার্গেটের জবাবে শুরুতেই জর্জ লিন্ডে আউট হন। তবে মার্করামের ৩৮ এবং রিকেলটনের ৪৪ রানের ইনিংস ভারতীয় বোলারদের চাপে রাখে। এই দু’জন ফিরে যেতেই ম্যাচ ভারতের দিকে ঘুরে যায়। ব্রেভিস, মিলাররা বিশ্বকাপের আগে ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ। শেষদিকে স্মিথের ৩৫, স্টাবসের অপরাজিত ৩৮ এবং জেনসেনের ৩১ রানের লড়াকু ইনিংস এলেও ২৪১-এ পৌঁছতে পারেনি প্রোটিয়ারা। ৩০ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

এদিন মোট ন’জন বোলার ব্যবহার করেন সূর্যকুমার। সকলের মধ্যে সেরা চমক দেন অভিষেক, ৩ ওভারে ২ উইকেট নেন তিনি। অর্শদীপ ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন। তবে হর্ষিতের ১ ওভারে ১৬ এবং শিবমের ৩.৪ ওভারে ৫০ রান দেওয়া বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে কিছুটা চিন্তার কারণ হয়েই রইল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor