Sunday, March 15, 2026
HomeBig newsরাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ল, কত টাকা? দেখুন বিগ আপডেট
State budget 2026

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ল, কত টাকা? দেখুন বিগ আপডেট

মহিলাদের ক্ষমতায়নে বড় পদক্ষেপ রাজ্যের

ওয়েবডেস্ক-  প্রত্যাশিত ছিলই। সেই মতো লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) ৫০০ টাকা (500) বাড়ানো হল রাজ্য বাজেটে।  বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের (State Government)। বাজেটে (State budget 2026) লক্ষ্মীর ভাণ্ডারের কথা ঘোষণা করলেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) । ভোটের আগে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবাসী ও নারী ক্ষমতায়নে বড় পদক্ষেপ নিল রাজ্য।

এবার থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা। এসসি, এসটি মহিলারা পাবেন ১৭০০ টাকা। সেইসঙ্গে চার শতাংশ বাড়ানো হল ডিএ। আগে জেনারেল ক্যাটাগরিরা পেতেন ১০০০ টাকা তারা পাবেন ১৫০০ আর এসসি, এসটি মহিলারা ১২০০ পেতেন তারা পাবেন ১৭০০ টাকা করে। ফেব্রুয়ারি থেকেই এই ভাতা কার্যকর হবে। সেইসঙ্গে আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন বাড়ানো হল। বৃহস্পতি বার আজ লক্ষ্মীবারেই রাজ্যের মা-বোনেদের মুখে হাসি ফোটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুশি বঙ্গবাসী। কেন্দ্রীয় বাজেট যে অপূর্ণতা দিয়েছিল, সেই হতাশা, ক্ষোভ, দুঃখের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় বাজেটের পাঁচদিনের মাথায় রাজ্য বাজেট পেশ হল। গত ১ ফেব্রুয়ারি, মাসের প্রথম রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করলেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন-  রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধি!

কেন্দ্রীয় বাজেটে বাংলার ভাগ্যে বলার মতো কিছুই জোটেনি। ক্ষুব্ধ শিল্পমহল থেকে শুরু করে চা-শ্রমিকেরা। বিক্ষোভ দেখিয়েছে আশাকর্মীরাও। রাজ্য বাজেটে ফের মহিলাদের ক্ষমতায়নে জোর দিল রাজ্য সরকার।

বিধানসভা ভোটের মুখে পেশ হল রাজ্য বাজেট। সেই সঙ্গে এসআইআর আবহে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ মিনিট নিজের বক্তব্য রাখার সময় চেয়ে প্রধান বিচারপতির কাছে ১৫ মিনিট বলতে দেওয়া হয়েছে তাঁকে। সেই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের একাধিক ত্রুটি, গাফিলতি তিনি তুলে ধরেছেন। এত কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়েও আপত্তি তুলেছেন তিনি। কাল সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে অংশগ্রহণ করে ইতিহাস গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার রাজ্য বাজেট পেশ করে বাংলা মা বোনেদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী।

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked