Tuesday, March 24, 2026
HomeScrollবিধানসভায় অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ শুভেন্দুর, পাল্টা দিলেন মমতা!
Suvendu Adhikari-Mamata Banerjee

বিধানসভায় অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ শুভেন্দুর, পাল্টা দিলেন মমতা!

একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? প্রশ্ন মমতার

ওয়েব ডেস্ক : সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় নির্মলা সীতারামন। তার পর এবার পশ্চিমবঙ্গে পেশ হল অন্তর্বর্তীকালীন বাজেট (West Bengal Interim Budget) । এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। কিন্তু এদিন বাজেট অধিবেশনের আগে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এর পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

এদিন বাজেটের আগে ভাষণ দেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু তিনি সাড়ে চার মিনিট বলেন। তা নিয়ে শাশক বিরোধী তরজা শুরু হয়েছিল। শুভেন্দু (Suvendu Adhikari) এনিয়ে বলেন, ‘‘রাজ্যের তৈরির করা মিথ্যা ভাষণ পড়েননি রাজ্যপাল। আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই।” সঙ্গে তিনি বলেছেন, “বিধানসভায় বক্তৃতার সময়ে রাজ‍্যপাল পুরো ভাষণ পাঠ করেননি। ঘাটাল মাস্টারপ্ল্যানের জায়গায় তিনি আটকে যান। কারণ, বক্তৃতায় কেন্দ্রীয় সরকার বিরোধী লেখা পড়তে চাননি। তাই মাত্র সাড়ে চার মিনিটে তিনি বক্তৃতা শেষ করেন।”

আরও খবর : বাজেটে বিরাট ঘোষণা! ‘যুব সাথী’ প্রকল্পে বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা

তার অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)। তিনি এদিন অভিযোগ করে বলেন, “অনুপ্রবেশ সমস্যায় ডেমোগ্রাফি বদল হচ্ছে। ৮ বার স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়েছেন সীমান্তে বেড়া দিতে জমি চেয়ে। কাঁটাতার দেওয়া যায়নি জমি সমস্যার কারণে। বিরোধী দলের সাংসদ, বিধায়কেরা আক্রান্ত হচ্ছেন। বিরোধী দলকে কর্মসূচি করতে আদালতে যেতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন। তিনি কত বার আদালতে গিয়েছেন? আমি তাঁর সাথে ২১ বছর ছিলাম। তাই জানি।”

তবে এসব অভিযোগের জবাব এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিয়েছেন। রাজ্যপাল ইস্যুতে শুভেন্দুকে জবাব দিয়ে মমতা বলেছেন, “রাজ‍্যপাল যা বলার বলে গিয়েছেন। ১.১৫ বিমান রয়েছে। তাই তিনি টেবিল করে গিয়েছেন। আমাকে কী বলেছেন, রাজ‍্যপালকে বলুন।”

এর পর অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুকে জবাব দিয়ে মমতা (Mamata Banerjee) বলেছেন, “অনুপ্রবেশের কথা মাথায় ঢুকেছে। বাংলাকে টার্গেট করা হচ্ছে? আপনার প্রতিবাদ করা উচিত ছিল না, যখন পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে? আপনি যখন বলেছেন তখন আমরা চুপ ছিলাম। আপনিও চুপ করে শুনুন। এখন কোনও সাংসদ, বিধায়ক নিজের এলাকা ছাড়তে পারছে না। আপনি মিটিংয়ে ছিলেন না। আপনি কারও মুখে শুনে কথা বলছেন।” মমতা এদিন আরও বলেন, “জাতীয় গ্রন্থাগারে পেগাসাস লাগিয়েছেন, অনুপ্রবেশের কথা বলছেন? একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? ২০২৪ সালে এই ভোটার লিস্টে ভোট হয়েছে। তা হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। ”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot