Saturday, June 27, 2026
HomeBig newsভোটের আগে বড় চমক, নজরকাড়া বাজেট পেশ রাজ্যের
State Budget 2026

ভোটের আগে বড় চমক, নজরকাড়া বাজেট পেশ রাজ্যের

বাজেটে দরাজহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, হাসি ফুটল বঙ্গবাসীর মুখে

ওয়েবডেস্ক- কেন্দ্রীয় বাজেট একরাশ নিরাশা দিয়েছে। রাজ্য বাজেটে (State Budget 2026) সেই হতাশাই পরিণত হল আনন্দে। বিধানসভা ভোটের (Assembly Election) আগে বড় চমক দিল রাজ্য সরকার (State Government)। কেন্দ্রের বিরুদ্ধে বার বার বঞ্চনার কথা তুলে ধরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এবারে সেই বঞ্চনার পরেও রাজ্য বাজেটে দরাজ হস্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। বিধানসভা ভোটের আগে চার লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করে বাংলার মা-বোন থেকে বঙ্গবাসীর মুখে হাসি ফোটাতে সব রকম চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমরা যে ভোটের জন্য এই কাজ করছি এমনটা নয়, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, তাই করেছি। আর আমরা যে কথা দিই, সেই কথা রাখি, আর যেটা বলি সেটা এখন থেকেই সেই বরাদ্দ টাকা পাবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই বরাদ্দ টাকা পাওয়া যাবে।

আরও পড়ুন-  রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ল, কত টাকা? দেখুন বিগ আপডেট

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সম্পূর্ণ নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’ নয়া প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস যুবক-যুবতীরা মাসে দেড় হাজার টাকা করে বেকার ভাতা পাবেন। তৃণমূল সরকার চতুর্থবার ক্ষমতা ফিরলে আগামী ১৫ আগস্ট থেকেই এই প্রকল্প চালু হবে।

লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ ও শিক্ষা বন্ধুদের মাসিক বেতন ও ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ভাতা বেড়েছে আশা ও অঙ্গনওয়ারি কর্মীদের।

সম্প্রতি রাজ্যের বিরুদ্ধে একাধিক ক্ষোভ শানিয়ে কাজ বন্ধ রেখে পথে নেমেছিলেন আশা কর্মীরা। সেইসময় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, রাজ্য আপনাদের পাশে সব সময় আছে। কোনও রাজনৈতিক দলের ইন্ধনে আজ তারা কাজ করছে। এর পর কেন্দ্রীয় বাজেটেও কোনও সুরাহা মেলেনি। কিন্তু এবার রাজ্যের বাজেটে সেই ক্ষোভ মিটল আশাকর্মীদের।

ডিএ নিয়ে আজ সুপ্রিম কোর্ট বড় রায় দিয়েছে। এর পরেই পেশ হল রাজ্য বাজেট। রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

স্বাস্থ্যসাথীর আওতায় আসবে গিগ কর্মীরা। জ্যোম্যাটো, সুইগি সহ সকল গিগ কর্মীরা এবার থেকে এই সুবিধা পাবেন।

ভূমিহীন কৃষিকর্মীদের জন্য ৪ হাজার। বছরে চার হাজার করে পাবে তারা। দুটি কিস্তিতে ২ হাজার করে পাবে।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন ঘোষণা রাজ্যের। রাজ্যের ষষ্ঠ পে কমিশনের সুপারিশের কার্যকাল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। আমি আনন্দের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করেছে সরকার। কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বিষয়ে সুপারিশ করবে।

প্যারা টিচারদের ১০০০ টাকা করে ঘোষণা করা হয়েছে। সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ল। সিভিক ভলান্টিয়াদের ১০০ টাকা করে বাড়ানো হল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO