Sunday, March 15, 2026
HomeBig newsগুরুদ্বারের বাইরে গুলিতে ঝাঁঝরা AAP নেতা! সাতসকালে হাড়হিম ঘটনা
Punjab AAP Leader Shot Dead

গুরুদ্বারের বাইরে গুলিতে ঝাঁঝরা AAP নেতা! সাতসকালে হাড়হিম ঘটনা

রাজনৈতিক শত্রুতার কারণেই কি এই খুন? উঠছে প্রশ্ন

ওয়েব ডেস্ক: দিনের শুরুতেই পাঞ্জাবের (Punjab) জলন্ধরে হাড়হিম ঘটনা। শুক্রবার সকালে মডেল টাউন এলাকায় একটি গুরুদ্বারের (Gurdwara) বাইরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে খুন হলেন আম আদমি পার্টির (AAP) নেতা লাকি ওবেরয় (Lucky Oberoi Shot Dead)। প্রকাশ্য দিবালোকে রাস্তায় ভিড়ের মধ্যে এই শুটআউটের (Shootout) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। ঘটনায় নেপথ্যে কারা এবং কী কারণে এই খুন, তা জানতে দ্রুত তদন্তে নেমেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শুক্রবার সকালে গুরুদ্বারে যান লাকি ওবেরয়। গুরুদ্বারের সামনে নির্দিষ্ট পার্কিং জায়গায় গাড়ি রাখার সময়ই আচমকা একটি বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। গাড়ি থেকে নামতেই পরপর গুলি চালানো হয় তাঁর দিকে। মোট পাঁচটি গুলি ওবেরয়ের শরীরে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: আচমকা ভূমিকম্প! পর পর আফটারশক! মাঝরাতে হুলুস্থুল কাণ্ড

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুলিগুলি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ভেদ করে ঢুকে যাওয়ায় পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। চিকিৎসকদের দাবি, আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলন্ধর পুলিশের একটি দল। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, আততায়ীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, লাকি ওবেরয়ের স্ত্রী আগে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তিনি জয়ী হতে পারেননি। সেই কারণে এই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88