Sunday, February 8, 2026
HomeScrollশুনানিতে স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রহণযোগ্য! জানাল কমিশন
SIR

শুনানিতে স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রহণযোগ্য! জানাল কমিশন

শংসাপত্র গ্রহণ করতে পারবেন ইআরও ও এইআরও-রা

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের (Election Commission)। এবার থেকে এই প্রক্রিয়ার শুনানিতে (SIR Hearing) স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রহণ করতে পারবেন ইআরও (ERO) ও এইআরও (AERO)-রা। এমনই নয়া নির্দেশ দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে।

নির্বাচন কমিশনের (Election Commission) গাইডলাইন অনুযায়ী, ভোটারদের থেকে স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রহণ করতে পারবেন ইআরও ও এইআরও-রা। আর ভোটারদের ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্র একমাত্র দিতে পারবেন সংশ্লিষ্ট জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কালেক্টর-রা। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নথি হিসেবে জেলাশাসকের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রাহ্য হবে বলে জানাল নির্বাচন কমিশন।

আরও খবর : ৩০ বছর পর নির্দোষ প্রমাণিত! পরের দিনই প্রয়াত প্রাক্তন কনস্টেবল

অন্যদিকে পশ্চিমবঙ্গে এদিন ছিল এসআইআর (SIR) প্রক্রিয়ার শেষ দিন। তবে রাজ্যে এমন অনেক বিধানসভা রয়েছে যেখানে এখনও শুনানি প্রক্রিয়া শেষ করা যায়নি। শুনানির জন্য সময়সীমা বাড়াতে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল৷ এর পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর জন্যও চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷

সূত্রের খবর, যে বিধানসভাগুলি থেকে শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে জেলা শাসকদের তরফে, সেই বিধানসভাগুলিতে যাতে এই সময়সীমা বাড়ানো হয় তা চিঠিতে লিখেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে এ নিয়ে কমিশন এখন কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। তার মধ্যেই এসআই প্রক্রিয়ায় স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রহণ করতে পারবে ইআরও ও এইআরও-রা, এমনটাই নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News