Wednesday, August 19, 2026
HomeScrollমাঘী পূর্ণিমার ভিড়ে ছিনতাই! কীর্তন মেলায় গিয়ে উধাও সোনার চেন
Nadia

মাঘী পূর্ণিমার ভিড়ে ছিনতাই! কীর্তন মেলায় গিয়ে উধাও সোনার চেন

ভক্তের ভিড়েই দুষ্কৃতীর হানা!

নদিয়া: নদিয়ার (Nadia) শান্তিপুরের (Shantipur) সূত্রাগড় বিশ্বাস করার কীর্তনের মাঠে মাঘী পূর্ণিমা (Maghi Purnima 2026) উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের শেষ দিনে ছিনতাইয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। ভক্তদের প্রচণ্ড ভিড়ের মাঝেই এক গৃহবধূর গলা থেকে প্রায় এক ভরি ওজনের সোনার চেন ছিনতাই হয়ে যায়।একই এলাকায় আরও এক গৃহবধূর সোনার চেন কেটে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। যদিও সেটি নিয়ে পালাতে পারেনি তারা। পরে ভিড়ের মধ্যেই মাটিতে পড়ে থাকা কাটা চেনের অংশ খুঁজে পান ওই মহিলা।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় ও কর্মব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হবে এবং মন্দিরের সিসিটিভি ফুটেজও তুলে দেওয়া হবে তদন্তের স্বার্থে।

আরও পড়ুন: বাজেট ঘোষণার আগেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা, বারুইপুরে উদযাপন

কর্তৃপক্ষের দাবি, দুষ্কৃতীরা ভক্ত সেজে ভিড়ে মিশে যাচ্ছে, ফলে আলাদা করে চিহ্নিত করা কঠিন। পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক না থাকায় নিরাপত্তা সামলানোও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভক্তদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, সোনার চেন খোয়া যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার মানসিকভাবে ভেঙে পড়লেও পুলিশি তদন্তে গয়না উদ্ধারের আশাই রাখছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor