Monday, June 29, 2026
HomeScrollবৃহস্পতিবার বাংলাদেশে ভোট! তার আগে কী অবস্থা? নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন? দেখুন
Bangladesh General Election

বৃহস্পতিবার বাংলাদেশে ভোট! তার আগে কী অবস্থা? নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন? দেখুন

ইতিমধ্যে দেশের অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বালাদেশের হতে চলেছে সাধারণ নির্বাচন (Bangladesh General Election)। সেই কারণে সে দেশের নিরাপত্তা ব্যবস্থায় নজিরবিহীনভাবে কড়াকড়ি করা হচ্ছে। দেশের অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় বডিক্যাম পরে মোতায়েন থাকবেন পুলিশকর্মীরাও।

আধিকারিক সূত্রে জানানো হয়েছে, মাঠ পর্যায়ের বিশ্লেষণের ভিত্তিতেই ঝুঁকি মূল্যায়ন করে এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আঞ্চলিক পরিস্থিতির সংবেদনশীলতার উপর নির্ভর করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের দিন গোটা দেশে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। পরিস্থিতি অনুযায়ী নজরদারিতে ব্যবহার করা হবে ড্রোন ও বডিক্যাম প্রযুক্তিও।

আরও পড়ুন: বাংলাদেশে ফের নৃশংসতার শিকার হিন্দু ব্যবসায়ী! ভোটের আগে অস্বস্তিতে ইউনুস সরকার?

বাংলাদেশ পুলিশের (Bangladesh Police) পক্ষ থেকে ইতিমধ্যেই স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলির একটি তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের জন্য সারা দেশে মোট প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় ২৪ হাজার ভোটকেন্দ্রকে অত্যন্ত বা মাঝারি মাত্রায় স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে সে দেশের পুলিশ। ঢাকা অঞ্চলেও নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা (ভারতীয় সময়) থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল ৪টে পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটারদের একইসঙ্গে দু’টি ভোট দিতে হবে। একটি ভোট প্রার্থী নির্বাচনের জন্য এবং অন্যটি প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত বিষয়ে গণভোটের মাধ্যমে মতামত জানাতে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লক্ষ। এর মধ্যে নতুন ভোটারের হার প্রায় ৩.৫৮ শতাংশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO