Sunday, May 17, 2026
HomeBig newsগণনায় স্পষ্ট বাংলাদেশে সরকার গড়ছে BNP! খালেদা পুত্রকে শুভেচ্ছা বার্তা মোদির
Bangladesh

গণনায় স্পষ্ট বাংলাদেশে সরকার গড়ছে BNP! খালেদা পুত্রকে শুভেচ্ছা বার্তা মোদির

শুধু ভারত নয়, আমেরিকার তরফ থেকেও অভিনন্দন বার্তা এসেছে!

ওয়েব ডেস্ক : বাংলাদেশের সাধারণ নির্বাচনের (Bangladesh Election) গণনায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষমতার সমীকরণ। গণনা বলছে, বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি (BNP)। এই পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে (Tarique Rahman) ঘিরে আন্তর্জাতিক মহল থেকেও শুভেচ্ছার বার্তা আসতে শুরু করেছে। শুক্রবার সকালে সমাজমাধ্যমে এক পোস্টে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

তিনি লেখেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে (Tarique Rahman) আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।”

আরও খবর : ব্যবধান বাড়াচ্ছে বিএনপি! কিন্তু গণনা নিয়ে প্রশ্ন জামাতের

শুধু ভারত নয়, আমেরিকার (America) তরফ থেকেও অভিনন্দন বার্তা এসেছে। ঢাকায় মার্কিন দূতাবাস সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানায়। সঙ্গে বিএনপির ‘ঐতিহাসিক জয়’-এর জন্য তারেক রহমানকে অভিনন্দন জানানো। পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নের যৌথ লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে ওয়াশিংটন।

‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুসারে, জয়ী বা এগিয়ে থাকা মিলিয়ে বিএনপির ঝুলিতে এখন ১৮০টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৯টি আসন, আর অন্যান্য দল ও স্বতন্ত্রদের দখলে রয়েছে সাতটি আসন। জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে এবার ভোট হয়েছে ২৯৯টিতে। শেরপুর-৩ কেন্দ্রে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সেই হিসেবে বর্তমান প্রবণতা বলছে, প্রয়াত নেত্রী খালেদা জিয়া-র পুত্র তারেক রহমানের দল এককভাবেই সরকার গড়তে চলেছে। যদিও চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি, তবু রাজনৈতিক মহলে প্রায় নিশ্চিত ধরেই নেওয়া হচ্ছে বিএনপির সরকার গঠন হচ্ছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto