Thursday, July 2, 2026
HomeBig newsব্যবধান বাড়াচ্ছে বিএনপি! কিন্তু গণনা নিয়ে প্রশ্ন জামাতের
Bangladesh Election

ব্যবধান বাড়াচ্ছে বিএনপি! কিন্তু গণনা নিয়ে প্রশ্ন জামাতের

প্রবণতা অনুযায়ী বিএনপি এককভাবেই সেই সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে

ওয়েব ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) সাধারণ নির্বাচনের (Election) ভোটগণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ফলাফলের প্রবণতা। সূত্রের খবর, আসনসংখ্যায় দ্রুত এগিয়ে চলেছে বিএনপি (BNP)। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, জয়ী বা এগিয়ে থাকা মিলিয়ে দলটির দখলে ইতিমধ্যেই ৮৭টি আসন এসেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ২৯টি আসন, আর অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের ঝুলিতে রয়েছে মোট তিনটি আসন।

জাতীয় সংসদের মোট ৩০০টি আসনের মধ্যে এবার ভোট হয়েছে ২৯৯টিতে। শেরপুর-৩ কেন্দ্রে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন, আর বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, বর্তমান প্রবণতা অনুযায়ী বিএনপি এককভাবেই সেই সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

আরও খবর : ২ আসনে জয়ী তারেক, দ্রুত এগোচ্ছে BNP! ক্ষীণ হচ্ছে জামাতের বাংলাদেশ জয়ের স্বপ্ন?

জানা গিয়েছে, বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarique Rahman) দুটি আসন ঢাকা-১৭ ও বগুড়া-৬ উভয় জায়গাতেই জয় পেয়েছেন। এদিকে বিএনপি ইতিমধ্যেই বিবৃতি দিয়ে বিপুল সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছে। দলের তরফে জানানো হয়েছে, প্রয়াত নেত্রী খালেদা জিয়া-র স্মরণে শুক্রবার বিভিন্ন মসজিদে প্রার্থনার আয়োজন করা হবে। একই সঙ্গে দলটি জানিয়েছে, ফলাফলকে ঘিরে তারা কোনও বিজয়মিছিল বা উদ্‌যাপন করছে না।

অন্যদিকে জামাত ভোটারদের নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানালেও গণনা প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। দলের দাবি, তাদের নেতৃত্বাধীন জোটের বেশ কয়েকজন প্রার্থী খুব অল্প ব্যবধানে অস্বাভাবিকভাব হেরে গিয়েছেন। তারা অভিযোগ তুলেছে, যে ফল প্রকাশে ধারাবাহিকতা নেই। সঙ্গে ভোটদানের হার সম্পর্কেও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি বলেও কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি, প্রশাসনের একাংশ বিএনপি’র প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে বলেও ইঙ্গিত করেছে জামাত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO