Sunday, August 16, 2026
HomeScrollকেমন আছেন অভিষেক শর্মা? নিজেই জানালেন তারকা ব্যাটার
Abhishek Sharma

কেমন আছেন অভিষেক শর্মা? নিজেই জানালেন তারকা ব্যাটার

কমেছে অভিষেকের ওজন! খেলতে পারবেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ?

ওয়েব ডেস্ক : টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে না খেলতে পারলেও, ভারতীয় শিবিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। পেটের গুরুতর সংক্রমণ নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে ছাড়াও পেয়েছেন ভারতের এই তারকা ব্যাটার। অসুস্থতা থেকে ধীরে ধীরে সেরে ওঠার পথে থাকা অভিষেক প্রথমবার প্রকাশ্যে ধরা পড়লেন সতীর্থ অর্শদীপ সিং-এর ভ্লগে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ভিডিওতে নিজের শারীরিক অবস্থার আপডেট দেন তিনি।

ভিডিওতে অভিষেক (Abhishek Sharma) জানান, এখনও পুরোপুরি ফিট নন তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত ডাল-ভাতের মতো হালকা খাবারেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর ওজন প্রায় কিছুটা কমেছে বলেও স্বীকার করেন তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত মিলেছে তাঁর কথাবার্তায়।

আরও খবর : ঈশানের ঝড়, বরুণের ঘুর্ণি! বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হেলায় হারাল ভারত

উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিষেক (Abhishek Sharma)। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে দিল্লিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি ছাড়া পেলেও, এখনও পুরো ছন্দে ফিরতে সময় লাগছে। দলের অন্দরমহলের খবর অনুযায়ী, অভিষেকের ফিটনেস নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক সূর্যকুমার যাদব ইতিমধ্যেই জানিয়েছেন, অভিষেক এখনও সম্পূর্ণ সুস্থ নন। প্রয়োজনে এক-দু’টি ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। লক্ষ্য একটাই, দীর্ঘমেয়াদি ফিটনেসে কোনও ঝুঁকি না নেওয়া।

যদিও শুক্রবার হালকা অনুশীলনে নামতে দেখা গিয়েছে তাঁকে। সতীর্থ বরুণ চক্রবর্তীও তাঁর ফেরার বিষয়ে আশাবাদী। তবে সূত্রের খবর, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণে তাঁর খেলা নিয়ে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে কলম্বোয় ম্যাচের আগের অনুশীলন সেশনের পরেই।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k