Saturday, May 16, 2026
HomeScrollরবিবারের মহারণের আগে 'হ্যান্ডশেক বিতর্ক' নিয়ে কী বললেন পাক অধিনায়ক?
India vs Pakistan Match

রবিবারের মহারণের আগে ‘হ্যান্ডশেক বিতর্ক’ নিয়ে কী বললেন পাক অধিনায়ক?

১৫ ফেব্রুয়ারির ম্যাচে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করবেন সূর্যকুমার যাদবরা?

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার মুখোমুখি হতে চলেছে ভারত (India) ও পাকিস্তান (Pakistan)। তা নিয়ে দু’দেশের ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। এর আগে গত এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই দেশ। তিনটে ম্যাচে পর পর হারিয়ে এই টুর্নামেন্ট জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। তার পরে এবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। কিন্তু প্রশ্ন উঠছে, ১৫ ফেব্রুয়ারির ম্যাচে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করবেন সূর্যকুমার যাদবরা? তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এ নিয়ে এবার মুখ খুললেন পাক অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)।

পাক অধিনায়ক বলেছেন, “ক্রিকেট খেলার নিজস্ব মর্যাদা বা স্পিরিট বজায় রেখে খেলা উচিত। আমার ব্যক্তিগত মতামতের হয়তো খুব একটা গুরুত্ব নেই, তবে ক্রিকেট যেভাবে চিরকাল খেলা হয়ে এসেছে, সেভাবেই খেলা উচিত। এখন কী করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের ওপরই।”

আরও খবর : ধোনিই অনুপ্রেরণা! ফাঁস হল পাকিস্তানের ‘মিস্ট্রি’ স্পিনারের সাফল্যের রহস্য

প্রসঙ্গত, হ্যান্ডশেক বিতর্ক (Handshake controversy) শুরু হয়েছে ভারত-পাক সংঘর্ষের পর থেকেই। পহেলগামে নৃশংস হামলার কারণে গত এশিয়া কাপে পাকিস্তানের কোনও ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি ছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট টসের আগে পাক অধিনায়ককে জানিয়ে দিয়েছিলেন যে ভারতীয় অধিনায়ক হ্যান্ডশেক করবেন না। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মোহসিন নকভি আইসিসির কাছে অভিযোগও জানিয়েছিলেন। পরে পাইক্রফ্টকে টুর্নামেন্ট থেকে সরানোর দাবি তোলেন।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে পাকিস্তান একসময় টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয়। যদিও পরে তারা পরের ম্যাচ খেলতে নামে। পরবর্তীতে নকভি ও পাইক্রফ্টের বৈঠকের মাধ্যমে বিষয়টি মিটে যায় বলেই জানা গিয়েছিল। বিতর্ক আরও বাড়ে ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে। অভিযোগ, নকভির উপস্থিতির কারণে ভারতীয় দল মঞ্চে ওঠেনি। পরে কর্মকর্তারা সরে গেলে ভারতীয় দল নিজস্বভাবে প্রতিকী ট্রফি উদযাপন করে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto