Friday, July 10, 2026
HomeScrollভারতের কাছে লজ্জার হার! পাক বোর্ড ও নকভিকে ধুয়ে দিলেন শোয়েব আখতার
Shoaib Akhtar

ভারতের কাছে লজ্জার হার! পাক বোর্ড ও নকভিকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

শাহিন আফ্রিদি, বাবর আজমকে নিশানা করে কী বললেন পাকিস্তানের প্রাক্তন তারকা?

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) মেগা-ম্যাচে ভারতের (India Vs Pakistan) কাছে গোহারা হারতেই পাকিস্তানের ক্রিকেটীয় পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন পাক দলের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। বিশেষ করে, পাক ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi) নিশানা করেন তিনি। আখতার সরাসরি নকভিকে ‘অশিক্ষিত’ ও ‘অযোগ্য’ বলে দাবি করেছেন। তাঁর নেতৃত্বে দেশের ক্রিকেট ধ্বংসের পথে এগোচ্ছে বলেই দাবি করেন পাকিস্তানের এই তারকা বোলার।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে আখতার বলেন, চেয়ারম্যানের দায়িত্ব ও কাজ সম্পর্কে নকভির পরিষ্কার ধারণাই নেই। দলের কাঠামো, পরিকল্পনা ও খেলোয়াড় তৈরির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “একজন ব্যক্তি জানেনই না যে বোর্ড চেয়ারম্যানের কাজটা কী। তিনি কী ভাবে দল চালাবেন?”

আরও পড়ুন: টিভি ভাঙা থেকে নাচ, ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হতেই কী হল নেটদুনিয়ায়? দেখুন ভিডিও

তবে শুধু নকভি নয়, খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন আখতার। বিশেষভাবে তিনি নিশানা করেন বাবর আজম (Babar Azam) এবং শাহিন আফ্রিদিকে (Shaheen Afridi)। আখতারের মন্তব্য, “আপনি এমন একজনকে তারকা তৈরি করেছেন, যে আপনাকে একটা ম্যাচও জেতাতে পারে না। আবার এমন একজনকে তারকা বানিয়েছেন, যে পূর্ণ স্পেলে বল করতে পারে না। তাহলে পাকিস্তান কীভাবে জিতবে?”

আখতারের অভিযোগ, বোর্ডের শীর্ষ পদে বসে ক্রিকেটের উন্নয়নের বদলে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে নির্বাচিত ব্যক্তিরা ‘ইশারায় চলেন’। তাঁর মতে, দলের জয়-পরাজয় নিয়ে বোর্ডের উদাসীনতাই সবচেয়ে বড় অপরাধ। পাশাপাশি ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার প্রসঙ্গও টেনে আখতার বলেন, “একটা সময় মাঠে আমরা ভারতের সঙ্গে লড়াই করতাম। এখন ওদের হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না।” দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি সমস্যার দিকেও ইঙ্গিত করে তিনি দাবি করেন যে, গত ১৫-২০ বছরে পাকিস্তান ক্রিকেটে যথেষ্ট বিনিয়োগ হয়নি, যার ফল এখন স্পষ্ট।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto