Saturday, July 11, 2026
HomeScrollদেগঙ্গায় জমি দখল ঘিরে ধুন্ধুমার, সংঘর্ষে জখম ৮
Deganga

দেগঙ্গায় জমি দখল ঘিরে ধুন্ধুমার, সংঘর্ষে জখম ৮

ঘটনাকে কেন্দ্র করে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

ওয়েবডেস্ক- জমি দখল (Land Grab) ঘিরে দেগঙ্গায় (Deganga) ধুন্ধুমার। আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জখম উভয়পক্ষের ৮ জন, আশঙ্কাজনক অবস্থায় দুজন ভর্তি বারাসত জেলা হাসপাতালে (Barasat District Hospital) । দেগঙ্গা থানার হাদিপুর -ঝিকড়া ২ পঞ্চায়েতের মেঠোআটি গ্ৰামের ঘটনা। পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষ বিতর্কিত জমিতে পাঁচিল দিলে উত্তেজনা ছড়ায়।

দুই পক্ষের অভিযোগ, বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় সদ্য নির্মিত পাঁচিল। আগ্নেয়াস্ত্র, শাঁবল, কোদাল দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় আহত উভয়পক্ষের ৮ জন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে।

আরও পড়ুন- বিকেল থেকে ঝড়-বৃষ্টির ইঙ্গিত, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। এটি শুধুই গ্রাম্য বিবাদ না কি এর পিছনে কোন রাজনৈতিক ইন্ধন আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই উত্তপ্ত হচ্ছে রাজ্যের পরিবেশ।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto