HomeScrollরাষ্ট্রপুঞ্জে ভারতের পাশে রাশিয়া! স্থায়ী সদস্যপদের পথে বাধা কোথায়? চিনের সম্মতি ছাড়া...
India Russia Relations

রাষ্ট্রপুঞ্জে ভারতের পাশে রাশিয়া! স্থায়ী সদস্যপদের পথে বাধা কোথায়? চিনের সম্মতি ছাড়া কি সম্ভব?

ওয়েব ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সনদের ২৩ নম্বর ধারায় বর্তমান পাঁচ স্থায়ী সদস্যের নাম রয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হলে সনদ সংশোধন জরুরি। ১০৮ নম্বর ধারা অনুযায়ী, প্রথমে সাধারণ সভার দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। তার পর সংশোধনী অনুমোদন করতে হবে অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রকে। সেই তালিকায় পাঁচ স্থায়ী সদস্যের প্রত্যেকের অনুমোদন থাকা বাধ্যতামূলক।

ভারতের ক্ষেত্রে তাই চিনের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। বেজিং প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন না করলে ভারতের স্থায়ী সদস্য হওয়ার প্রক্রিয়া এগোবে না।

তবে রাশিয়া একা নয়। সম্প্রতি পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রও ভারতের দাবিকে সমর্থন জানিয়েছে।

ফলে আন্তর্জাতিক সমর্থন বাড়লেও নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ নিয়ে ঐকমত্য তৈরি করাই এখন ভারতের সামনে মূল কূটনৈতিক চ্যালেঞ্জ।

[youtube-feed feed=1]
Read More

Latest News