Friday, July 10, 2026
HomeScrollবিশ্বকাপ ট্রফির উপর পা রেখেই শুরু অধঃপতন! অহংকারের ফল ভুগছে অস্ট্রেলিয়া?
Australia Cricket Team

বিশ্বকাপ ট্রফির উপর পা রেখেই শুরু অধঃপতন! অহংকারের ফল ভুগছে অস্ট্রেলিয়া?

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়া দলের অবস্থা ক্রমশ খারাপই হয়েছে

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ‘আইসিসি টুর্নামেন্টের বাদশা’ অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। প্রথমে জিম্বাবোয়ে, পরে শ্রীলঙ্কার কাছে লজ্জার হার এবং শেষমেশ বরুণদেবের লীলাখেলায় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অজিরা। কথায় বলে, ‘অহংকারই পতনের মূল’, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্ষেত্রেও কি তেমনটাই হচ্ছে? ওডিআই বিশ্বকাপের ট্রফিতে পা রেখেই কি এমন দুর্দিন দেখতে হচ্ছে মিচেল মার্শদের? সোশ্যাল মিডিয়ায় অনেকেই এইসব দাবি করছেন।

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ফাইনালে ভারতকে হারিয়ে ব্যতিক্রমী উপায়ে সেলিব্রেশন করেছিলেন অজি ক্রিকেটাররা। মিচেল মার্শকে বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে ছবি তুলতে দেখা গিয়েছিল, আবার দলের অনেককে পায়ের জুতোর মধ্যে শ্যাম্পেন ঢেলে খেতে দেখা গিয়েছিল। মার্শের কাণ্ডে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে, পা রেখে বিশ্বকাপ ট্রফিকে অপমান করেছেন তিনি। কেউ কেউ আবার এসবকে অস্ট্রেলিয়ার ‘সেলিব্রেশন স্টাইল’ তকমা দিয়ে এসব বিতর্ককে থামানোর চেষ্টা করেছিলেন। তবে এবারের টি-২০ বিশ্বকাপে অজি দলের এই ভরাডুবি দেখে অনেকেই ফের সেউ পুরানো বিতর্ক উসকে দিয়ে এটাকে তাঁদের ‘কর্মফল’ বলে দাবি করছেন।

আরও পড়ুন: বিশ্বকাপের কোন ম্যাচটি ইডেনে খেলবে ভারত? দেখুন সূর্যদের ‘সুপার-৮’-এর সূচি

পরিসংখ্যান বলছে, ৬ ওয়ানডে বিশ্বকাপ, ২ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ১ টি-২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল গত ৩ বছরে বেশ বিধ্বস্ত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ার অবস্থা খারাপ। ক্যাঙ্গারুরা ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নজর কেড়েছিল অজি দলের ব্যর্থতা। পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও হাতছাড়া হয়। আর এবারের টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হারের পর বিদায়।

এই সবকিছু মিলিয়েই অনেকে দাবি করছেন যে, অহংকারের কারণেই অজি দলের এই অধঃপতন। তবে ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা, বাইশ গজে জয় এবং হার- দুটোকে মেনে নিয়ে আগামীর কথা ভাবাটাই নিয়ম। তাই অস্ট্রেলিয়া দলও চেষ্টা করবে এইসব ধাক্কা সামলে বাইশ গজে হারানো গৌরব ফিরে পাওয়ার।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888