Saturday, May 23, 2026
HomeScrollSIR নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের! কী বলল প্রধান বিচারপতির বেঞ্চ?
SIR

SIR নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের! কী বলল প্রধান বিচারপতির বেঞ্চ?

“বিচারবিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন,” মন্তব্য প্রধান বিচারপতির

ওয়েব ডেস্ক: এসআইআর (SIR) প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নিষ্পত্তিতে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সংক্রান্ত অভিযোগ ও বিরোধের নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের আধিকারিকেরা তাঁদের কেবল সহায়তা করবেন, এবং ওই বিচারবিভাগীয় আধিকারিকদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য হবে। রাজ্যকে অবিলম্বে তা কার্যকর করতে বলা হয়েছে।

শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত (Justice Surya Kant), বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলার শুনানিতে কমিশন ও রাজ্য— উভয়ের ভূমিকাতেই অসন্তোষ প্রকাশ করা হয়। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সরকার ও কমিশনের মধ্যে বিশ্বাসের ঘাটতি স্পষ্ট। প্রধান বিচারপতির মন্তব্য, “পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিচারবিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন।”

আরও পড়ুন: রাজ্য-কমিশন সংঘাতে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট! কী নির্দেশ?

এসআইআর-এর কাজ নির্বিঘ্ন করতে সুপ্রিম কোর্ট শনিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে কমিশন ও রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছে। বৈঠকে কমিশনের প্রতিনিধি, মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), মুখ্যসচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল উপস্থিত থাকবেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, এসআইআরের কাজে বর্তমান বিচারক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করবে হাই কোর্ট। প্রতি জেলায় কয়েক জন করে বিচারবিভাগীয় আধিকারিক এই দায়িত্ব পালন করবেন। তাঁদের তত্ত্বাবধানেই ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত সংশোধন প্রক্রিয়া চলবে।

তবে ভোটার তালিকা প্রকাশে সময়সীমা বাড়াতে অনিচ্ছুক শীর্ষ আদালত। বেঞ্চ জানায়, ২৮ ফেব্রুয়ারির মধ্যে যেসব সন্দেহ বা অসঙ্গতির নিষ্পত্তি সম্ভব হবে, তা নিয়েই তালিকা প্রকাশ করতে হবে। এটি চূড়ান্ত তালিকা নয়; পরে প্রয়োজনে অতিরিক্ত তালিকা দিয়ে নাম সংযোজন করা যেতে পারে। তবে বিচারবিভাগীয় আধিকারিকদের দীর্ঘ দিন এই কাজে নিযুক্ত রাখা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

এসআইআর ঘিরে রাজ্যে এত দিন যে সব হিংসার ঘটনা ঘটেছে, তার বিস্তারিত স্টেটাস রিপোর্টও চেয়েছে সুপ্রিম কোর্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor