Monday, August 17, 2026
HomeScrollক্রিকেটকে দিয়েই আওয়ামি লিগের এন্ট্রি, শাকিব-মোর্তাজা নিয়ে BNP-র তাত্‍পর্যপূর্ণ ইঙ্গিত
Bangladesh National Cricket Team

ক্রিকেটকে দিয়েই আওয়ামি লিগের এন্ট্রি, শাকিব-মোর্তাজা নিয়ে BNP-র তাত্‍পর্যপূর্ণ ইঙ্গিত

শাকিব-মোর্তাজাকে ফিরিয়ে ক্রিকেটকে ফের মূলস্রোতে আনতে চাইছে BCB!

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Government) ক্ষমতায় বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে বসার পর থেকে বদল আসছে বেশ কিছু ক্ষেত্রে। পরিবর্তনটা মূলত ক্রিকেট দিয়েই শুরু হচ্ছে। সহজ কথা বলতে গেলে পদ্মাপাড়ে জামাত আউট, আওয়ামী লিগ ইন সময়ের অপেক্ষা। ঢাকায় যে সব প্রশাসনিক রদবদল ঘটছে, তাতে একটি বিষয় ইঙ্গিত মিলছে, ক্রিকেটকে দিয়েই আওয়ামি লিগের এন্ট্রি হতে পারে বাংলাদেশে। ১৭ মাসের অরাজকতার বাংলাদেশে ক্রীড়াজগতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুজনের নাম শাকিব আল হাসান (Shakib Al Hasan) এবং মাশরাফি মোর্তাজা (Mashrafe Mortaza)। সরকার বদলাতেই সম্ভবত এঁদের দুজনের ভাগ্যোদয় হতে চলেছে। বিএনপি সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (Aminul Haque) ইঙ্গিত দিয়েছেন, সরকার তাঁদের মামলাগুলি তোলার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন।

মঙ্গলবারই তারেক রহমান (Tarique Rahman) প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তারপরেই বাংলাদেশের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী আনিমুল হক বুঝিয়ে দিলেন, তিনি শাকিব আল হাসান ও মশরফে বিন মোর্তাজাকে ফেরাতে চান বাংলাদেশে। এই ক্রিকেটার যে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে কার্যত তুলে ধরেছেন। এই দুই প্রাক্তন ক্রিকেটারই আওয়ামি লিগের নির্বাচিত সাংসদ। হাসিনা সরকারের পতনের পরে দুজনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা দায়ের করা হয়। দুজনেই দেশছাড়া দীর্ঘদিন ধরে। একজন দেশান্তরি। আরেক জন অন্তরালে। একজনের বিরুদ্ধে খুনের মামলা। আরেকজনের বিরুদ্ধে খুন ও দুর্নীতির মামলা। একজনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরেকজন দেশে ফিরলেই খুনের হুমকি পেয়েছেন।সরকার বদলাতেই সম্ভবত এঁদের দুজনের ভাগ্যোদয় হতে চলেছে।

আরও পড়ুন: ব্রিটেনের প্রাক্তন যুবরাজকে গ্রেফতার করল পুলিশ! নেপথ্যে কি এপস্টিন-কেচ্ছা?

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আর দেশে ফিরতে পারেননি আওয়ামি লিগের তৎকালীন সাংসদ শাকিব। এর মধ্যে একপ্রকার জাতীয় দল থেকেই বিতড়িত হন তিনি। বাধ্য হয়ে অবসর ঘোষণা করলেও একাধিকবার জাতীয় দলের জার্সিতে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন।মাশরাফি বিন মোর্তাজাকেও গত দেড় বছর প্রকাশ্যে দেখা যায়নি। তিনিও রয়েছেন অন্তরালে। অথচ বাংলাদেশ ক্রিকেটে এই দু’জনের অবদান অপরিসীম।বাংলাদেশের নতুন বিএনপি সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা সে দেশের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক আমিনুল হক বরাবরই শাকিব-মাশরাফির পাশে। আগেও তিনি ইউনুস সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, “শাকিব বা মাশরাফিরা বন্দুক নিয়ে গণহত্যা করেছে এটা বিশ্বাস করি না।

বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে দুই কিংবদন্তিকে কাজে লাগাতে চান আমিনুল। বিএনপি নেতা মির্জা ফকরুল শাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে বলেন, ‘শাকিব বাংলাদেশ ক্রিকেটে (Bangladesh National Cricket Team) খেলবেন কিনা, তা ওঁর ফর্মের উপর নির্ভর করছে। আমি কখনও খেলায় রাজনীতি চাই না। বিশ্বাসও করি না। যিনি যোগ্য, তিনিই সুযোগ পাবেন।’ বস্তুত, শাকিব ও মোর্তাজার পক্ষেই কথা বলছেন বাংলাদেশের বিএনপি নেতারা। শাকিব ও মশরফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেগুলির কী হবে? আনিমুলের কথায়, ‘আমরা এই বিষয়টিকে নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে দেখছি। শাকিবকে ফিরিয়ে বাংলাদেশ ক্রিকেটকে ফের মূলস্রোতে আনতে চাইছে BCB। শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, দেশের স্থানীয় বিএনপি নেতারা আওয়ামী লিগের পার্টি অফিসগুলিকে খুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor