Friday, July 10, 2026
HomeBig newsবদলা নিল দক্ষিণ আফ্রিকা! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফের হারল ভারত
India Vs South Africa

বদলা নিল দক্ষিণ আফ্রিকা! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফের হারল ভারত

অভিষেক শর্মাকে নিয়ে বাড়ল উদ্বেগ, দল নির্বাচন নিয়েও উঠল একাধিক প্রশ্ন

ওয়েব ডেস্ক: ২০২৩-এ যেখানে ওডিআই বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয়েছিল, আজ আহমেদাবাদের সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই থামল ভারতের বিজয়রথ। গত বিশ্বকাপ ফাইনালের ‘বদলা’ নিয়ে ভারতকে হারিয়ে দিল ‘অপরাজিত’ দক্ষিণ আফ্রিকা। টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ‘সুপার-৮’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের দুঃস্বপ্নের মুখোমুখি হল টিম ইন্ডিয়া। অভিষেক শর্মাকে নিয়ে থেকেই গেল উদ্বেগ, পাশাপাশি দল নির্বাচন নিয়েও উঠল একাধিক প্রশ্ন।

মেগা-সানডের গুরুত্বপূর্ণ ম্যাচে (India Vs South Africa) টসে দিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। বুমরা ও অর্শদীপের দাপটে ২০ রানের মধ্যেই ডি কক, মার্করাম ও রিকেলটনের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপর ত্রাতা হয়ে ম্যাচের হাল ধরেন মিলার, ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। বাকিরা রান না পেলেও শেষে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে দলের স্কোর ১৮৭ রানে পৌঁছে দেন স্টাবস। বুমরা নেন ৩ উইকেট, অর্শদীপ নেন ২ উইকেট, ১টি করে উইকেট নেন বরুণ ও শিবম।

আরও পড়ুন: ফাইনালে হারল বাংলাদেশ! দাপট দেখিয়ে ট্রফি জিতল ‘চ্যাম্পিয়ন’ ভারত

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কায় খায় টিম ইন্ডিয়া। অভিষেক শর্মার খাতা খুললেও এদিন বড় ইনিংস এল না তাঁর ব্যাট থেকে। ১৫ রান করে আউট হন অভিষেক। মেগা-ম্যাচে কোনও রান পেলেন না ঈশান কিষানও। তিলক বর্মাও এদিন মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। সহ-অধিনায়ক অক্ষরের জায়গায় সুযোগ পেয়ে এদিন ব্যাট হাতেও ব্যর্থ ওয়াশিংটন, মাত্র ১১ রান আসে তাঁর ব্যাট থেকে। মাত্র ৫১ রানে ৫ উইকেট হারায় ভারত। মাঝে অধিনায়ক সূর্যকুমার, শিবম, হার্দিকরা চেষ্টা করলেও কেউ সেভাবে ক্রিজে টিকে থেকে ম্যাচ বের করতে পারল না। শিবমের ৩৬ রানের ইনিংস বাদ দিলে এদিন আর কোনও ভারতীয় ব্যাটার ২০-র বেশি রানই করতে পারেননি। ১১১ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

এদিন দক্ষিণ আফ্রিকার ৭৬ রানে জয়ের কারিগরদের কথা বলতে গেলে প্রোটিয়া বোলারদের কথা না বললেই নয়। এদিন সর্বোচ্চ ৩ উইকেট নেন মহারাজ। এছাড়াও একজোড়া করে ভারতীয় ব্যাটারকে আউট করেন ইয়ানসেন এবং বস, ১টি উইকেট আসে অধিনায়ক মার্করামের খাতায়।

দেখুন আরও খবর:  

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888