Friday, April 10, 2026
HomeScrollটিমের সঙ্গে নয়, বিমানবন্দরে আলাদা গেলেন বুমরা, অক্ষর! জোর জল্পনা
Team India

টিমের সঙ্গে নয়, বিমানবন্দরে আলাদা গেলেন বুমরা, অক্ষর! জোর জল্পনা

ভারতীয় দলে নতুন বিতর্ক!

ওয়েব ডেস্ক : রবিবার রাতে টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) লজ্জার হার হেরেছে ভারত (India)। দক্ষিণ আফ্রিকার (South Africa) দেওয়া ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। কিন্তু এই হারের পর নতুন বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সোমবার টিম বাসের সঙ্গে গেলেন না জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। বরং তাঁরা আলাদা আলাদা গাড়িতে গেলেন। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।

রিপোর্ট অনুয়ায়ী, বুমরা (Jasprit Bumrah) আলাদা করে নিজের গাড়ি করে পৌঁছন বিমানবন্দরে। অবশ্য এটিকে অনেকে অস্বাভাবিক দেখছেন না। কারণ আহমেদাবাদের গয়াল ইন্টারসিটি এলাকায় থাকেন ভারতের তারকা বোলার। অন্যদিকে, অনেক সময় খেলা থাকলে ক্রিকেটাররা আলাদা গাড়িতেই যান। এদিকে অক্ষর (Axar Patel) থাকেন আহমেদাবাদের নাদিয়াতে। ফলে অনেকে মনে করছেন, ভারতের দুই ক্রিকেটার পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে বিমানবন্দরে দলের সঙ্গে যোগ দেন।

আরও খবর : অক্ষরকে না নেওয়া ভুল সিদ্ধান্ত! হারের পর স্বীকার করলেন সহকারি কোচ

কিন্তু তাতেও বিতর্কের শেষ হয়নি। কারণ দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ম্যাচে অক্ষরকে দলে নেওয়া হয়নি। বরং খেলেছেন ওয়াশিংটন সুন্দর। আর তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ভারতীয় দলের সহকারি কোচ জানিয়েছেন, এখন মনে হচ্ছে অক্ষরকে না খেলানো ভুল সিদ্ধান্ত ছিল। ফলে জল্পনা বেড়েছে।

এদিকে, রবিবার সুপার ৯-এর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস ও ত্রিস্তান স্টাবস-এর দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে স্কোর বোর্ডে ১৮৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে নেমে ১১১ রানের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। আহমেদাবাদে এই হার ভারতীয় (India) দলের কাছে বড় ধাক্কা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto