Sunday, August 16, 2026
HomeScrollঅক্ষরকে না নেওয়া ভুল সিদ্ধান্ত! হারের পর স্বীকার করলেন সহকারি কোচ
India Lost Against South Africa

অক্ষরকে না নেওয়া ভুল সিদ্ধান্ত! হারের পর স্বীকার করলেন সহকারি কোচ

সঞ্জুকে খেলানো নিয়েও আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন তিনি!

ওয়েব ডেস্ক : রবিবার আহমেদাবাদে লজ্জার হার হেরেছে ভারত (India)। দক্ষিণ আফ্রিকার (South Africa) করা ১৮৭ রান তাড়া করতে গিয়ে ১১১ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। ফলে ৭৬ রানে এই ম্যাচে হারতে হয়েছে ভারতকে। আর এই ম্যাচের পর সহকারি কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) স্বীকার করে নিলেন, অক্ষরকে (Axar Patel) না খেলানো তাঁদের ভুল সিদ্ধান্ত। ভবিষ্যতে দলে সঞ্জুকে (Sanju Samson) খেলানো নিয়েও আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে দুশখাতে (Ryan ten Doeschate) বলেছেন, “প্রথম একাদশ কী হবে সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ম্যাচের মাঝের দিকে দুই দলের কাদের মধ্যে লড়াই হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এখন মনে হচ্ছে অক্ষরকে না খেলানো ভুল সিদ্ধান্ত ছিল। রিঙ্কুকে দলে রাখতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। অক্ষরকে নিয়ে আমাদের কোনও অসুবিধা নেইষ আমরা তাঁর নেতৃত্ব এবং ক্রিকেটীয় দক্ষতাকে আমরা সম্মান করি।”

আরও খবর : বদলা নিল দক্ষিণ আফ্রিকা! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফের হারল ভারত

অন্যদিকে গম্ভীরের প্রিয় পাত্র ওয়াশিংটনকে (Washington Sundar) বাঁচানোর অনেক চেষ্টা করেছেন দুশখাতে। তিনি বলেছেন , “আমাদের বিশ্লেষণে মনে হয়েছিল সবচেয়ে বড় হুমকি আসবে কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন ও ডেভিড মিলারদের কাছ থেকে। আমাদের একজনকে বেছে নিতে হতো। পাওয়ারপ্লেতে বোলিং করতে পারে এমন ক্রিকেটার দরকার ছিল। অক্ষর মাঝে মাঝে পাওয়ারপ্লেতে বল করেন, কিন্তু আমরা মনে করেছি ওয়াশিংটন সুন্দর এখন ওই পর্যায়ে কার্যকর বোলিং করতে পারছে। তাই কৌশলগত ভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়।”

অন্যদিকে অভিষেক শর্মার (Abhishek Sharma) পাশে দাঁড়াতে রাজি নন টেন দুশখাতে। তিনি বলেছেন, অভিষেক বা তিলকের হয়ে কোনও অজুহাত দিতে চাই না। অভেষেক অসুস্থ ছিলেন। এছাড়া তিন ম্যাচে কোনও রানও পাননি তিনি। নেটে তিনি ছন্দে রয়েছেন, এবার দলের হয়েও ভালো খেলতে হবে। আগামী কয়েকদিনে সঞ্জুকে নিয়েও আলোচনা হতে পারে।

এছাড়া তিনি বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার আমাদেরকে হতাশ করেছে। কিন্তু পরের রাউন্ডে যাওয়ার জন্য আমাদের দরকার চার পয়েন্ট। সেক্ষেত্রে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেরাটা দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k