Wednesday, May 27, 2026
HomeScrollরাজ্যসভার ১ আসন, দিল্লিতে একাধিক নাম পাঠাল বঙ্গ বিজেপি! এগিয়ে কে?
BJP

রাজ্যসভার ১ আসন, দিল্লিতে একাধিক নাম পাঠাল বঙ্গ বিজেপি! এগিয়ে কে?

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কাকে রাজ্যসভায় পাঠাবে রাজ্য বিজেপি? দেখুন সম্ভাব্য প্রার্থীদের নাম

কলকাতা: রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha Election) নির্ঘণ্ট প্রকাশের পর বাংলার রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রাজ্য থেকে খালি হতে চলেছে মোট পাঁচটি আসন, যার মধ্যে একটি আসন নিশ্চিতভাবেই যাচ্ছে বিজেপির (BJP) ঝুলিতে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই একটি আসন ঘিরেই এখন দলের ভেতরে-বাইরে বাড়ছে কৌতূহল। বঙ্গ বিজেপি থেকে কে যাবেন রাজ্যসভায়- তা চলছে জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রে খবর, রাজ্য বিজেপি ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একাধিক নাম পাঠিয়েছে। গতবারের মতো এবারও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় পার্লামেন্ট বোর্ড। গতবার সাত জনের তালিকা থেকে শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya) নাম অনুমোদন করেছিল বোর্ড। এবার সম্ভাব্য তালিকায় রয়েছে রাহুল সিনহা (Rahul Sinha), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), একজন পদ্মশ্রীপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, এক মহিলা নেত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কমিটির এক সদস্যের নাম। এছাড়াও একজন বিধায়কের নাম গিয়েছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন: রাহুল নাকি মিঠুন, রাজ্যসভায় বঙ্গ BJP-র মুখ কে? দলের অন্দরেই বাড়ছে অস্বস্তি!

এদিকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও রাজ্যসভায় যাওয়ার চেষ্টায় রয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে বর্তমান পরিস্থিতিতে দৌড়ে এগিয়ে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এবং রাহুল সিনহা। শেষ পর্যন্ত এদের মধ্য থেকেই একজনকে বেছে নেওয়া হতে পারে বলে দলীয় অন্দরে জল্পনা।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, অতীতে প্রার্থী বাছাই নিয়ে দলের কৌশলগত ভুলের নজির রয়েছে। বিশেষত অনন্ত মহারাজের মতো সীমিত প্রভাবের নেতাকে সংসদে পাঠানো নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয়। সেই অভিজ্ঞতা থেকেই এবার প্রার্থী নির্বাচন নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO