Sunday, June 7, 2026
HomeScrollবন্দেমাতরম মামলার গ্রাহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় আইনজীবী

বন্দেমাতরম মামলার গ্রাহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় আইনজীবী

মামলার পরবর্তী শুনানি ২৩ মার্চ

ওয়েবডেস্ক- বন্দেমাতরম মামলার গ্রাহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় আইনজীবী। ২৩ মার্চ- এর মধ্যে আবেদনকারীকে এই বিষয় হলফনামা দিয়ে জানাতে হবে। পাশাপাশি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ আবেদনকারী কোন কোন নথির ভিত্তিতে স্তবকগুলি বাতিলের আবেদন জানাচ্ছে সেই নথিগুলি কেন্দ্রের আইনজীবীকে দিতে হবে। সেই নথি দেখে কেন্দ্র তাঁর অবস্থান জানাবে। মামলার পরবর্তী শুনানি ২৩ মার্চ।
প্রসঙ্গত, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচাৰ্য বলেন, ২৮ জানুয়ারি ২০২৬ কেন্দ্রীয় সরকার বন্দেমাতরমের ৪ টি স্তবকে সংযুক্ত করে বিজ্ঞপ্তি জারি করে। বন্দেমাতরাম যখন রচিত হয় তখন ৬টি স্তবই ছিল।

পরবর্তীকালে ১৯৩৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর পরামর্শে দেশের সাম্প্রদায়িক সার্বভৌমত্ব রক্ষা করা স্বার্থে সংযোজিত ৪টি স্তবকগুলিকে বাদ দেওয়া হয়। তারপরে সেই প্রথায় চলে আসছিল। ১৯৫০ সালে তা সরকারিভাবে বাস্তবায়িত হয়। মামলাকারী প্রশ্ন কেন্দ্রের বিজ্ঞপ্তির এই সংযোজিত স্তবক গুলির ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবার পরিস্থিতি তৈরি হবে না তো?

আরও পড়ুন-  রাজ্যসভার আসনে মহিলারা কেন ব্রাত্য? বঙ্গ বিজেপির অন্দরেই বাড়ছে অস্বস্তি

ভোটমুখী বঙ্গে বন্দে মাতরম নিয়ে জল্পনা তুঙ্গে। সব সরকারি অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে তিন মিনিট দশ সেকেন্ড দৈর্ঘ্যের ‘বন্দেমাতরম’ এর ছয় স্তবকের অনুমোদিত সংস্করণ বাজানো ও গাওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। সরকারি সূত্রে খবর, আনুষ্ঠানিকতা ও প্রোটোকলের একরূপতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতর ও রাজ্যগুলির কাছে নির্দিষ্ট সংস্করণ ও সময়সীমা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র সরকার। সংশ্লিষ্ট দফতর ও রাজ্যগুলির কাছে নির্দিষ্ট সংস্করণ ও সময়সীমা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। নতুন নির্দেশ অনুযায়ী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মুহূর্তে—বিশেষ করে জাতীয় পতাকা উত্তোলনের সময় এবং রাষ্ট্রপতির আগমন উপলক্ষে—‘বন্দেমাতরম’ পরিবেশন করতে হবে।

পাশাপাশি রাষ্ট্রপতি ভাষণ ও জাতির উদ্দেশে ভাষণের আগে ও পরে এই ছয় স্তবকের সংস্করণ বাজানো বা গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ রাজ্যপালদের ক্ষেত্রেও প্রযোজ্য। সরকারি কর্মসূচিতে রাজ্যপালের আগমন ও ভাষণের আগে এবং পরে নির্ধারিত সংস্করণের ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন শুরুর পরপরই এই নির্দেশ জারি হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini