Saturday, June 13, 2026
HomeScrollহোলির রাতে মালদায় গুলি! প্রাণ গেল নাবালকের
Maldah

হোলির রাতে মালদায় গুলি! প্রাণ গেল নাবালকের

গ্রামবাসীর গণপিটুনিতে প্রাণ গেল রেশন ডিলারের

মালদহ: হোলির (Holi 2026) রাতে গুলি কাণ্ডে মৃত্যু নাবালকের! ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মালদার (Maldah) মানিকচক (Manikchak) থানার মথুরাপুর বাজারপাড়ায় (Mathurapur Bazar Para)। রেশন ডিলারের ছেলের গুলিতে মৃত্যু সমর রজক নামে এক নাবালকের। পাল্টা গ্রামবাসীর মারে মৃত্যু রেশন ডিলার সমীর দাস গুপ্তের। গুলিতে জখম আরও ২।

স্থানীয় সূত্রে খবর, এদিন ওই এলাকার অল্প বয়সী ছেলেদের মধ্যে কোনও কারণে বচসা বাঁধে। অভিযোগ, বচসার জেরে সমীর দাস গুপ্ত নামে এলাকার এক রেশন ডিলারের ছেলে তার বাবার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায়। গুলিতে নাবালক সহ মোট ৪ জন জখম হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে টানা ১৬ দিন ধরে চলবে দুর্যোগ, একটানা ঝড় বৃষ্টির পূর্বাভাস

এদিকে, ঘটনার প্রতিবাদে উত্তেজিত আমজনতা সমীর দাস গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক হারে ভাঙচুর চালায় এবং সমীর দাস গুপ্তকে গণপিটুনি দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর দাস গুপ্তর মৃত্যু হয় বলে খবর। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি, গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d