Sunday, June 14, 2026
HomeScrollবাড়িতে বেলিড্যান্সের আসর! জাল নোটের ব্যবসা! নেপাল গোয়েন্দা দফতরের হাতে গ্রেফতার বেলঘরিয়ার...

বাড়িতে বেলিড্যান্সের আসর! জাল নোটের ব্যবসা! নেপাল গোয়েন্দা দফতরের হাতে গ্রেফতার বেলঘরিয়ার দম্পতি

নানা সংস্থায় টাকা বিনিয়োগ করে সেটা দ্বিগুণ করার প্রলোভন দিত এই দম্পতি

ওয়েবডেস্ক- ৭০ কোটি টাকার জাল নোট (Fake Notes) সহ বেলঘরিয়ার দম্পতিকে (Belgharia Couple) । গ্রেফতার করল নেপালের গোয়েন্দা দফতরের আধিকারিকেরা (Nepal’s intelligence agency officials) । কামারহাটি পুরসভার (Kamarhati Corporation)  ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া শরৎপল্লী এলাকায় আবাসনে থাকতো দীপা ধর (Dipa Dhar)  নামে এক মহিলা। দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের হরিনাভি এলাকার অরিন্দম ধর এর সঙ্গে বিয়ে হয় দীপার।। স্বামী স্ত্রী দুজনে যায় ২০২৪ সালে নেপালে। আর সেই নেপালেই ৭০ কোটি টাকার জাল নোটসহ দম্পতিকে গ্রেফতার করল নেপাল পুলিশের গোয়েন্দা দফতর।

গোয়েন্দা আধিকারিকদের সূত্র জানা গিয়েছে, বিভিন্ন ব্যবসায়ীদের ভিডিও কল করে জাল নোট দেখিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করার কাজ করত এই দম্পতি। নানা সংস্থায় টাকা বিনিয়োগ করে সেটা দ্বিগুণ করার প্রলোভন দিত এই দম্পতি। ধৃতদের কাছ থেকে লোহার ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা সহ ১২টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকেরা।

অরিন্দম ধর (Arindam Dhar)  ও দীপা ধর সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে নেপালের গোয়েন্দারা। এই সাতজনের মধ্যে একজন নেপালের নাগরিক বলে জানা গিয়েছে। কোথা থেকে এত পরিমাণ জাল নোট তারা নিয়ে আসল সেটা নিয়ে জেরা করছে তদন্তকারী আধিকারিকেরা।

আরও পড়ুন-  কত দফায় ভোট চায় বিরোধীরা? জ্ঞানেশ কুমারকে কী কী জানাল বিজেপি-সিপিএম

কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ড সংলগ্ন বেলঘরিয়া শরৎপল্লী এলাকা। সেখানে এক আবাসনে থাকতেন দীপা ও স্বামী অরিন্দম ধর। বিয়ের পরেই দুজনে নেপালে গিয়েছিলেন ২০২৪ সালে। সম্ভবত সেখান থেকেই তারা জালনোট পাচারে কারবার শুরু করেছিল। গোয়েন্দা আধিকারিকদের সূত্রে খবর, বিভিন্ন ব্যবসায়ীদের ভিডিও করে জালনোট দেখিয়ে ব্যবসায়ে অর্থ বিনিয়োগের কাজ করত এই দম্পতি। নানা সংস্থায় টাকা বিনিয়োগ করে সেটা দ্বিগুণ করার প্রলোভন দেওয়ার কাজ চালাত। এর জেরেই আর্থিক দিক দিয়ে ফুলে ফেঁপে ওঠে তারা। বাড়িতেই দেদার ফূর্তির আসর বসতো। থাকত বেলিড্যান্স। বড় বড় ব্যবসায়ীদের নিয়ে রাতভর পার্টি চলত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d