Sunday, June 14, 2026
HomeScrollরাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া!
Rain Forecast

রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া!

দক্ষিণবঙ্গের ১২টি জেলায় বৃষ্টির সতর্কতা, কলকাতায় কী পূর্বাভাস

কলকাতা: ফাল্গুনের শেষ লগ্নে ফের নামতে পারে পারদ। কলকাতা (Kolkata Rain Forecast)-সহ দক্ষিণবঙ্গে (South Bengal Rain Forecast) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত, বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সারা সপ্তাহ ধরেই ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। তার ফলে তাপমাত্রাও ওঠানামা করবে।

এবার কি কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে (Weather Update Kolkata)। মোটামুটি গোটা সপ্তাহ ধরেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃষ্টিপাতের সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। তার ফলে, তাপমাত্রাও বেশকিছুটা ওঠানামা করবে বলে খবর। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতায় বুধবার বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত, শহরের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না বলে জানা যাচ্ছে। ফের আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার থেকে। হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত, কলকাতায় বিক্ষিপ্তভাবে বেশ কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে।

আরও পড়ুন: রান্নার গ্যাস-এলপিজি সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে মমতা

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। এ ছা়ড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদে রবিবার, নদিয়া এবং হুগলিতে সোমবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তিন দিন পর থেকে ফের পারদ নামবে।উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র। সঙ্গে আবহাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সোমবারের পর দুর্যোগ কিছুটা কমতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d