Monday, April 13, 2026
HomeScroll"চাকরি দরকার তাই বিজেপি সরকার’  রবীন্দ্রনাথের ছবিতে বিজেপির স্টিকার! চাঞ্চল্য স্কুলে

“চাকরি দরকার তাই বিজেপি সরকার’  রবীন্দ্রনাথের ছবিতে বিজেপির স্টিকার! চাঞ্চল্য স্কুলে

ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী?

ওয়েবডেস্ক-  স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার (BJP Sticker) । তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি(Narendra Modi) এবং স্লোগান “চাকরি দরকার তাই বিজেপি সরকার।” সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী?

সাঁকরাইলের দক্ষিণ দুইলা হাইস্কুলের (South Duila High School in Sankrail) দেওয়ালে বছর পাঁচেক আগে স্কুলের ছাত্র-ছাত্রীরা মনীষীদের ছবি নিজেদের হাতে এঁকেছিল। সেই ছবি আজও দেওয়ালে জ্বলজ্বল করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এবং এপিজে আবদুল কালাম এর ছবি পথ চলতি মানুষরা দেখতে পান।

গতকাল রাতে স্কুলের এক শিক্ষিকা সমাজ মাধ্যম পোস্টে দেখেন রবীন্দ্রনাথের ছবির উপর কে বা কারা বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার লাগিয়েছে। গোটা ছবিটাই কুৎসিত চেহারা নিয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।

স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন খাড়া জানিয়েছেন, সমাজ মাধ্যম থেকে আজ সকালে বিষয়টি তাদের নজরে আসে। গতকাল স্কুল থেকে বেরোবার সময় তাদের নজরে আসেনি। তবে স্কুলে ঢোকার সময় তারা দেখেন ওই স্টিকার খুলে নেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অপমানজনক। কে বা কারা করেছে সে ব্যাপারে তাদের কোন ধারণা নেই।

স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাইরের দিকে কোন ক্যামেরা না থাকায় বোঝা যায়নি কে লাগিয়েছিল বা খুলেছে। তিনি এই বিষয়টি  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন।

এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়।

আরও পড়ুন-  যুদ্ধের প্রভাব তমলুকে, গ্যাস সঙ্কটে বর্গভীমা মন্দিরে ভোগ বন্ধের সিদ্ধান্ত

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন,  বিজেপি বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নেই। ওরা বাইরের দল। নানা সময় বাঙালি মনীষীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। কিছু অশিক্ষিত লোক বাংলায় বিজেপি করে। তাদের থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়। তবে বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বিজেপির হাওড়া জেলা সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের কেউ ওই স্টিকার লাগিয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। ওরাই বিভিন্ন সময় মনীষীদের নানা ভাবে অপমান করেছে। মানুষ সব জানে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/