Tuesday, April 28, 2026
HomeBig newsধর্মঘটের প্রভাব কলকাতা হাইকোর্টে! এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
Calcutta High Court

ধর্মঘটের প্রভাব কলকাতা হাইকোর্টে! এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

৭৫ শতাংশ আইনজীবী আদালতে অনুপস্থিত রয়েছেন বলে খবর

ওয়েব ডেস্ক : সুপ্রিম কোর্টের (Supreme Court) মহার্ঘভাতা (DA) সংক্রান্ত রায় কার্যকর করার দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের (Strike) ডাক দিয়েছে সরকারি কর্মীদের একাধিক সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চ-সহ বিভিন্ন সরকারি কর্মী ও শিক্ষক সংগঠনের ডাকে শুক্রবার এই ধর্মঘট পালন করা হচ্ছে। আর এই ধর্মঘটের প্রভাব এসে পড়ল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

আদালতের (Calcutta High Court) মূল গেটের বাইরে এদিন বিক্ষোভে সামিল হন একাংশ কর্মচারী। অনেক কর্মচারী কাজে যোগ দেননি বলে খবর। আবার কেউ কেউ আদালতে উপস্থিত হলেও, উপস্থিতির খাতায় স্বাক্ষর করেননি বলে সূত্রের খবর। এর জেরে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও খবর : রাজ্যে গ্যাসের সঙ্কট! সক্রিয় জালিয়াতি চক্র, সতর্ক করল পুলিশ

এদিন প্রধান বিচারপতি সুজয় পাল নির্ধারিত সময়ে এজলাসে বসলেও, সেখানে আদালতের কর্মীরা অনুপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতির সহায়করা তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, দুই পক্ষের আইনজীবী উপস্থিত থাকলে তিনি মামলার শুনানি করবেন। কিন্তু কোনও মামলাতেই দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত এজলাস ছেড়ে চলে যেতে হয় তাঁকে। জানা গিয়েছে, এদিন প্রায় ৭৫ শতাংশ আইনজীবী আদালতে অনুপস্থিত রয়েছেন। বার অ্যাসোসিয়েশনের তরফ থেকেও এই কর্মবিরতিকে সমর্থন জানানো হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনও মেটানো হয়নি রাজ্য সরকারের তরফে৷ উল্টে তারা শীর্ষ আদালতে আবেদন করে আরও সময় চেয়েছে। মূলত এর বিরোধিতা করেই ধর্মঘটের ডাক দিয়েছে সরকার বিরোধী একাধিক সংগঠন। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ধর্মঘট চলবে। এবার এর প্রভাব এসে পড়েছে কলকাতা হাইকোর্টে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188