Tuesday, April 28, 2026
HomeScrollসাক্ষাৎ চেয়ে ফের রাষ্ট্রপতিকে চিঠি তৃণমূলের!
TMC

সাক্ষাৎ চেয়ে ফের রাষ্ট্রপতিকে চিঠি তৃণমূলের!

ইতিমধ্যেই দ্বিতীয়বার চিঠি পাঠানো হয়েছে তৃণমূলের তরফে

ওয়েব ডেস্ক : আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর (President Draupadi Murmu) সামনে রাজ্যের উদ্যোগগুলি তুলে ধরতে আগ্রহী তৃণমূল কংগ্রেস (TMC)। সেই কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য ফের আবেদন জানাল বাংলার শাসকদল। জানা গিয়েছে, কয়েকজন সাংসদকে নিয়ে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চায়। এই মর্মে ইতিমধ্যেই দ্বিতীয়বার চিঠি (Letter) পাঠানো হয়েছে বলে খবর।

দলের তরফে জানানো হয়েছে, রাজ্যে তফসিলি জাতি, জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের উন্নয়নে যে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি চালু করা হয়েছে, তার বিস্তারিত তথ্য রাষ্ট্রপতিকে জানাতে চান বাংলার শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই সাংসদদের এই উদ্যোগ বলে খবর। এর আগে গত সপ্তাহে রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তখন রাষ্ট্রপতির দফতর থেকে জানানো হয়, আপাতত সাক্ষাতের জন্য সময় দেওয়া সম্ভব নয়। সেই কারণেই নতুন করে আবার আবেদন জানানো হয়েছে। এবার প্রায় ১২ থেকে ১৫ জন সাংসদের একটি প্রতিনিধিদল সাক্ষাতের জন্য সময় চেয়েছে বলে জানা গিয়েছে।

আরও খবর : জ্ঞানেশ কুমারকে অসারণের দাবি! শুক্রবার সংসদে প্রস্তাব জমা দেবেন বিরোধীরা

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। শিলিগুড়িতে একটি আদিবাসী সম্মেলনে যোগ দিতে গিয়ে রাষ্ট্রপতি মন্তব্য করেন, অনুষ্ঠানটি অন্য জায়গায় হলে আরও বেশি মানুষের অংশগ্রহণ সম্ভব হত। সেই সঙ্গে তিনি বলেন, রাজ্য প্রশাসনের অনুমতি না মেলায় সভাস্থল পরিবর্তন করতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে স্বাগত জানাতে আসেননি বলেও আক্ষেপ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়। বিজেপি তৃণমূল সরকারকে আক্রমণ করে, অন্যদিকে তৃণমূলের অভিযোগ ছিল রাষ্ট্রপতির পদকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে ফের চিঠি পাঠাল তৃণমূল কংগ্রেস (TMC)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188