Friday, June 12, 2026
HomeScrollনির্বাচনের আগে এসটি, এসসি, ওবিসিদের উন্নয়নের জন্য বড় ঘোষণা মমতা'র!
Mamata banerjee

নির্বাচনের আগে এসটি, এসসি, ওবিসিদের উন্নয়নের জন্য বড় ঘোষণা মমতা’র!

নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী'র!

ওয়েব ডেস্ক : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West bengal Assembly Election 2026)। তার আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নতির জন্য সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠনের কথা ঘোষণা করলেন তিনি। এই ঘোষণা তিনি করেছেন সমাজমাধ্যমে। মমতা জানিয়েছেন, এই বোর্ড ভাষা, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে।

সমাজমাধ্যমে মমতা লিখেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, “আমাদের সরকার শীঘ্রই মুন্ডা (ST), কোরা (ST), ডোম (SC), কুম্ভকার (OBC) এবং সদগোপ (OBC) সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ (Development Board) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সম্প্রদায়গুলি বাংলার প্রাণবন্ত সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।”

আরও খবর : শপথ নেওয়ার পর প্রথম বার্তায় কী লিখলেন আর এন রবি?

তিনি আরও লিখেছেন, এই পর্ষদগুলি তাঁদের অনন্য ভাষা ও ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থান নিশ্চিত করবে। এগুলি তাঁদের প্রথাগত অধিকার রক্ষা করবে। পাশাপাশি প্রবৃদ্ধি উন্নয়নে কাজ করবে। মমতা (Mamata) জানিয়েছেন, “২০১৩ সাল থেকে আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির জন্য এই ধরনের অনেক পর্ষদ গঠন করেছি, যা তাঁদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করেছে।”

 

শেষ মুখ্যমন্ত্রী লিখেছেন, “‘মা, মাটি, মানুষ’-এর প্রতি আমাদের দায়বদ্ধতার অর্থ হল, কোনো সম্প্রদায় যাতে পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট। আমাদের লক্ষ্য অত্যন্ত সহজ, পিছিয়ে থাকা মানুষদের উন্নতি এবং তাঁদের প্রতিটি মুখে হাসি ফোটানো।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d