Friday, June 12, 2026
HomeScrollগ্যাস সংকটে বন্ধ অযোধ্যার ‘রাম রসোই’!
Ram Rasoi Closed

গ্যাস সংকটে বন্ধ অযোধ্যার ‘রাম রসোই’!

বিজেপিকে নিশানা সপা, ধরনার হুঁশিয়ারি সাংসদ অবধেশের

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের (Iran War) আঁচ এবার পড়ল অযোধ্যার (Ayodhya) হেঁশেলেও। রান্নার গ্যাসের তীব্র সংকটের জেরে প্রথমবার বন্ধ হয়ে গেল রামনগরী অযোধ্যার ‘রাম রসোই’ (Ram Rasoi) বা ‘রামের হেঁশেল’। বহু বছর ধরে যেখানে প্রতিদিন বিনামূল্যে খাবার খেয়ে আসছেন রামভক্ত ও সাধারণ মানুষ। স্বাধীনতার পর এই প্রথম এই হেঁশেল বন্ধ হওয়ায় উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল সমাজবাদী পার্টি (সপা)।

সম্প্রতি ওই হেঁশেলের বাইরে একটি নোটিস দেখা যায়। সেখানে লেখা, ‘আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে দেশে রান্নার গ্যাসের সংকট চরম আকার নিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে রাম রসোই বন্ধ রাখা হচ্ছে।’ কর্তৃপক্ষের দাবি, সিলিন্ডারের জোগান না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না বলেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব, সই ১৯৩ সাংসদের

এই ঘটনার জেরে রামমন্দির দর্শনে আসা ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়েছে। বহু ভক্ত ও গরিব মানুষ প্রতিদিন এই রাম রসোইয়ের উপরই নির্ভর করে খাবারের জন্য।

ঘটনা সামনে আসতেই বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে সমাজবাদী পার্টি। অযোধ্যার সপা সাংসদ অবধেশ প্রসাদ বলেন, “স্বাধীনতার পর এই প্রথম এমন ঘটনা ঘটল। যে রামের নামে বিজেপি রাজনীতি করে, সেই অযোধ্যাতেই রাম রসোই বন্ধ হয়ে যাওয়া সরকারের ব্যর্থতার প্রমাণ।” সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়ে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব রাম রসোই চালু করতে হবে। কারণ এখানে প্রতিদিন বহু গরিব মানুষ ও ভক্তরা খাবার খান।” তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ১৫ মার্চের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তিনি ধরনায় বসবেন।

এদিকে এলপিজি ঘাটতি নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও। তাঁর প্রশ্ন, “বিজেপি নেতারা বলছেন দেশে গ্যাসের সংকট নেই। তাহলে সাধারণ মানুষ গ্যাস পাচ্ছেন না কেন? এই সমস্যার সমাধান হচ্ছে না কেন?” যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের জোগান নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d