Wednesday, June 17, 2026
HomeScrollবিশ্বকাপ শেষ হতেই পাকিস্তান-বাংলাদেশকে ধুয়ে দিলেন জয় শাহ! কী বললেন ICC কর্তা
Jay Shah

বিশ্বকাপ শেষ হতেই পাকিস্তান-বাংলাদেশকে ধুয়ে দিলেন জয় শাহ! কী বললেন ICC কর্তা

নাম না করে দুই প্রতিবেশি দেশের ক্রিকেট বোর্ডকে নিতে বড় মন্তব্য অমিত শাহের পুত্রের

ওয়েব ডেস্ক: মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) ঘিরে বিতর্কও ছিল প্রবল। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বিশেষ করে বাংলাদেশ (Bangladesh) ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই বিতর্কে সমর্থন জানায় পাকিস্তানও (Pakistan)। তবে শেষ পর্যন্ত আইসিসি-র (ICC) কড়া অবস্থানে পাকিস্তান বিশ্বকাপে খেলতে রাজি হয়। অন্যদিকে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

আর বিশ্বকাপ শেষ হতেই এবার বিতর্ক নিয়ে মুখ খুললেন আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)। সম্প্রতি, মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে জয় শাহ স্পষ্ট বার্তা দেন যে, আইসিসি-র চেয়ে বড় কোনও দেশ নয়। যদিও কোনও দলের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তাঁর মন্তব্যে পাকিস্তান ও বাংলাদেশের দিকেই ইঙ্গিত ছিল বলেই মনে করছে ক্রিকেটমহল।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতে প্রেমসাগরে ডুব হার্দিকের! তীর্থে গেলেন অভিষেক, বরুণ! বাকিরা কে কোথায়? দেখুন একনজরে

এদিন জয় শাহ বলেন, “এবারের টি-২০ বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ ছিল। টুর্নামেন্ট শুরুর আগে অনেক কথা হয়েছে, কোনও দল খেলবে কি খেলবে না, বিশ্বকাপ কীভাবে হবে, এসব নিয়ে। আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনও দেশই সংস্থার চেয়ে বড় নয়। কোনও একটি দেশকে নিয়ে সংস্থা তৈরি হয় না। সব দলকে নিয়েই একটি সংস্থা তৈরি হয়।”

পাশাপাশি, জয় শাহ আরও জানিয়েছেন যে, এবারের বিশ্বকাপে দর্শকের সংখ্যা সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৭.২ মিলিয়ন কনকারেন্ট ভিউয়ার দেখা গিয়েছে। মোট দর্শকসংখ্যার দিক থেকেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। এছাড়াও তিনি উল্লেখ করেন যে, এবারের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশগুলিও দুর্দান্ত লড়াই করেছে।

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO