Tuesday, March 17, 2026
HomeScrollযুদ্ধের ধোঁয়ায় আকাশ কালো! ইরানে নামল ‘ব্ল্যাক রেন’, কতটা ভয়ংকর এই কালো...
Black Rain

যুদ্ধের ধোঁয়ায় আকাশ কালো! ইরানে নামল ‘ব্ল্যাক রেন’, কতটা ভয়ংকর এই কালো বৃষ্টি?

বৃষ্টির জলের সঙ্গে মিশে রয়েছে তেল ও দূষিত কণা

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের (Iran War) ভয়াবহ প্রভাব এবার প্রকৃতিতেও। ইরানের আকাশ থেকে নামছে ‘ব্ল্যাক রেন’ বা কালো বৃষ্টি (Black Rain)। তেহরানের (Tehran) বাসিন্দাদের দাবি, শনিবার থেকেই এই অস্বাভাবিক বৃষ্টির দেখা মিলছে। বড় বড় ফোঁটা পড়ছে, কিন্তু তা স্বচ্ছ নয়! জলের সঙ্গে মিশে রয়েছে তেল ও দূষিত কণা, ফলে বৃষ্টির রং কালচে এবং হাতে পড়লে চটচটে অনুভূত হচ্ছে।

এই অস্বাভাবিক পরিস্থিতির নেপথ্যে রয়েছে তৈলভাণ্ডার ও তেল শোধনাগারে লাগাতার হামলা। আমেরিকা ও ইজরায়েলের আক্রমণে ইরানের একাধিক তেলক্ষেত্র ও রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তার ফলে আকাশে জমেছে বিপুল কালো ধোঁয়া ও দূষিত কণা। সেই দূষণই বৃষ্টির জলের সঙ্গে মিশে ‘ব্ল্যাক রেন’-এ পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: যুদ্ধের মাঝেই হরমুজ পেরোল ভারতের ট্যাঙ্কার! গুজরাটে পৌঁছল ‘শিবালিক

এই বৃষ্টির জেরে ইতিমধ্যেই শ্বাসকষ্ট, চোখ জ্বালা, চোখ দিয়ে জল পড়া-সহ নানা সমস্যার অভিযোগ করছেন তেহরানের বাসিন্দারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্ক করে জানিয়েছে, এই ধরনের বৃষ্টিতে সালফার যৌগ, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক থাকতে পারে, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

বিশেষজ্ঞদের মতে, এই বিষাক্ত কণা ফুসফুসে জমে শ্বাসজনিত গুরুতর সমস্যা, ত্বকের রোগ, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে যদি দীর্ঘদিন ধরে তেলক্ষেত্রে আগুন জ্বলতে থাকে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভি ফাই ম্যাকনিল জানিয়েছেন, বাতাসে ছড়িয়ে পড়া এই বিষাক্ত কণা দীর্ঘ সময় স্থায়ী হলে মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ফলে যুদ্ধবিধ্বস্ত ইরানে স্বাস্থ্য সংকটের আশঙ্কাও ক্রমেই বাড়ছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88