Friday, June 19, 2026
HomeScrollKKR-এ যোগ দিচ্ছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! IPL শুরুর আগেই স্বস্তিতে নাইট...
Kolkata Knight Riders

KKR-এ যোগ দিচ্ছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! IPL শুরুর আগেই স্বস্তিতে নাইট শিবির

আরও শক্তিশালী KKR-এর বোলিং ইউনিট! কে যোগ দিচ্ছেন দলের সঙ্গে? দেখে নিন

ওয়েব ডেস্ক: আইপিএল (IPL 2026) শুরুর আগে একের পর এক ধাক্কায় চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), পরিকল্পিত বোলিং ইউনিট থেকে নানা কারণে বাদ পড়েছেন একের পর এক তারকা। এর মাঝে আবার শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) চলতি মরসুমে পাওয়া নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে অবশেষে এই দুশ্চিন্তা থেকে খানিক স্বস্তি পেল নাইট শিবির। আইপিএল শুরু হওয়ার ঠিক আট দিন আগে বোলিং বিভাগ নিয়ে নিশ্চিন্ত হল টিম ম্যানেজমেন্ট।

জানা গিয়েছে, শ্রীলঙ্কার ফাস্ট বোলার চোট সারিয়ে এখন পুরোপুরি ফিট। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে আনুষ্ঠানিকভাবে ফিট ঘোষণা করেছে এবং আইপিএলে খেলার ছাড়পত্রও দিয়েছে বলে খবর। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব বান্দুলা দিশানায়েকে জানিয়েছেন, পাথিরানার রিহ্যাব সম্পূর্ণ হয়েছে। ফ্র্যাঞ্চাইজি চাইলে তাঁকে মাঠে নামাতে পারে। যদিও কবে তিনি কেকেআর শিবিরে যোগ দেবেন, তা এখনও নিশ্চিত নয়। এদিকে পরিকল্পনা অনুযায়ী, ২৫ মার্চ মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে দল, কারণ ২৯ মার্চ মুম্বইয়েই তাদের প্রথম ম্যাচ। অনুমান করা হচ্ছে, সেখানেই দলের সঙ্গে যোগ দিতে পারেন এই তরুণ পেসার।

আরও পড়ুন: IPL শুরুর আগে বড় ঘোষণা করল নাইট রাইডার্স

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পাথিরানা। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হওয়ায় তাঁর আইপিএল খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি তাঁর এজেন্ট আমিলা কালুগালগে সমাজমাধ্যমে কেকেআরের জার্সিতে পাথিরানার একটি ছবি পোস্ট করেন, যা জল্পনা বাড়ায়। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto