Saturday, June 20, 2026
HomeBig newsরেড রোড থেকে বড় বার্তা মমতার
Mamata Banerjee

রেড রোড থেকে বড় বার্তা মমতার

'আমি তো বলব, আপনি সব থেকে বড় অনুপ্রবেশকারী' সরাসরি মোদিকে নিশানায় হুঙ্কার মমতার

ওয়েবডেস্ক-  আজ পবিত্র ঈদ উল ফিতর (Eid ul Fitr) । প্রায় একমাস রোজার রাখার পর আজ খুশির ঈদ (Eid) । আর প্রতিবছরের মতো এবারেও রেড রোড (Red Road)  থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবে এবছর বিধানসভা নির্বাচন (WestBengal Assembly Election 2026) । তাই এই বছর রাজনৈতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ।

এই পবিত্র অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেই সঙ্গে ঈদের মঞ্চ থেকেই বিজেপি-বিরোধিতার সুর বেঁধে দিলেন তিনি। সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা। তাঁকে ‘সবথেকে বড় অনুপ্রবেশকারী’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরেই ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে নির্বাচনের সুর বেঁধে দিলেন তিনি। শনিবার রেড রোডে ঈদের উদযাপনের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অধিকার মোদিজিকে ছিনিয়ে নিতে দেব না। আপনি সৌদি আরবে গিয়ে হাত মেলান। মিলিয়ে আসুন। আমি সব দেশকে পছন্দ করি। আমি আমার ভারতকে নিয়ে গর্বিত। আমি বিশ্বকে নিয়ে গর্বিত।

আরও পড়ুন-  রেড রোড থেকে ইদের নমাজে মমতা, দেখুন সরাসরি

শান্তির জন্য এই বার্তা গোটা দুনিয়ার কাছে ছড়িয়ে পড়ুক। সৌদি আরব গিতে হাত মেলান, দুবাইতেও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। বিজেপিকে চোর, গুণ্ডারদের পার্টি বলেও আক্রমণ করে বলে, বাংলাকে যে টার্গেট করবে, সে জাহাম্মামে যাবে, আমাদের একটাই টার্গেট বিজেপি হটাও, দেশ বাঁচাও। আপনি যখন ওদের সঙ্গে গিয়ে হাত মেলান তখন আপনার কোনও যায় আসে না, ওরা হিন্দু নাকি মুসলিম? আর ভারতে এসে আপনি ভুলে যান। আপনি বলেন, এর নাম কেটে দাও, এরা অনুপ্রবেশকারী। আমি তো বলব, আপনি সব থেকে বড় অনুপ্রবেশকারী’।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto