Saturday, June 20, 2026
HomeBig news'বড় অনুপ্রবেশকারী' মোদিকে নিশানা মমতার
Mamata Banerjee

‘বড় অনুপ্রবেশকারী’ মোদিকে নিশানা মমতার

'পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়েছে' হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর মুখে এই কথা?

ওয়েবডেস্ক-  আজ পবিত্র ইদ (Eid) ।  বৃষ্টি মাথায় করেই এদিন প্রতি বছরের মতো রেড রোডে (Red Road)  চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । ফের জোর দিলেন জনসংযোগে। সেই সঙ্গে নির্বাচন কমিশন (Election Commission)  থেকে বিজেপি সরকারকে (Bjp Government)  তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ছেড়ে কথা বললেন না তিনি।

ঈদের মঞ্চ থেকেই বিজেপি-বিরোধিতার সুর বেঁধে দিলেন তিনি। সরাসরি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা। তাঁকে ‘সবথেকে বড় অনুপ্রবেশকারী’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। সেই রেশ ধরেই ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে নির্বাচনের সুর বেঁধে দিলেন তিনি।

শনিবার রেড রোডে ঈদের উদযাপনের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অধিকার মোদিজিকে ছিনিয়ে নিতে দেব না। আপনি সৌদি আরবে গিয়ে হাত মেলান। মিলিয়ে আসুন। আমি সব দেশকে পছন্দ করি। আমি আমার ভারতকে নিয়ে গর্বিত। আমি বিশ্বকে নিয়ে গর্বিত।

শান্তির জন্য এই বার্তা গোটা দুনিয়ার কাছে ছড়িয়ে পড়ুক। সৌদি আরব গিতে হাত্ মেলান, দুবাইতেও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। বিজেপিকে চোর, গুণ্ডারদের পার্টি বলেও আক্রমণ করে বলে, বাংলাকে যে টার্গেট করবে, সে জাহাম্মামে যাবে, আমাদের একটাই টার্গেট বিজেপি হটাও, দেশ বাঁচাও। আপনি যখন ওদের সঙ্গে গিয়ে হাত মেলান তখন আপনার কোনও যায় আসে না, ওরা হিন্দু নাকি মুসলিম? আর ভারতে এসে আপনি ভুলে যান। আপনি বলেন, এর নাম কেটে দাও, এরা অনুপ্রবেশকারী। আমি তো বলব, আপনি সব থেকে বড় অনুপ্রবেশকারী’।

আরও পড়ুন-  কালীঘাট মন্দিরে পুজো দিলেন শুভেন্দু, এবার প্রচার?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই বৃষ্টির কথা উল্লেখ করে বলেন, আল্লাহ আপনাদের আশীর্বাদ দিচ্ছেন। যত কঠিন সমস্যাই আসুক না কেন সহজেই সামলে নিতে পারবেন। এসআইআরে করে মানুষের নাম কেটে দিয়েছে, কলকাতা হাইকোর্ট, দিল্লি, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছি। আমি আশা করি মানুষের সম্মান বাঁচবে। কেউ আপনাদের সঙ্গে না থাকলেও আমি বাংলার সমস্ত ধর্ম-বর্ণ-সম্প্রদায়েরর মানুষের সঙ্গে পরিবারের সদস্যের মতো থাকব। এই লড়াই জারি থাকবে। সেই কথার রেশ ধরে মুখ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়েছে।

এদিন একই মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন অভিষেকও। তুলে ধরেন বাংলার সৌভাতৃত্বের কথা। বলেন, “সম্প্রতিই এই দেশের সংস্কৃতি। যাঁরা ভাবে নাম কেটে, ঘর ছাড়া করিয়ে, দেশ থেকে ধাক্কা দিয়ে বের করে দেব, ভাইকে কে ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেব তাদের নাম কাটা দূরের কথা গর্দান কাটলেও ঝুঁকব না। এই দেশ আমার যতটা, ততটাই আপনার। কেউ বলে হিন্দু বিপদে আছে, মুসলিম বিপদে আছে, আমি বলি ধর্মের চশমা খুলে দেখো গোটা হিন্দুস্তান বিপদে আছে।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto