Tuesday, June 30, 2026
HomeScroll৮ বছর পর ফের পর্দায় প্রত্যাবর্তন অনুষ্কার!
Anushka Sharm

৮ বছর পর ফের পর্দায় প্রত্যাবর্তন অনুষ্কার!

ফের বড় পর্দায় অনুষ্কা! কোন ছবির হাত ধরে ফিরছেন তিনি?

ওয়েব ডেস্ক: মাসকয়েক আগেই অনুষ্কা শর্মা (Anushka Sharma) একটি পোস্ট জানিয়েছিলেন মায়ের ভূমিকাতেই তিনি সবথেকে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন এখন। অভিনয় ছাড়ার কথা তিনি সরাসরি ঘোষনা না করলেও এই পোস্ট দেখে অনেকে ভেবেছিলেন তাহলে হয়তো আর বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না অনুষ্কাকে। সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নাকি আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।আট বছরের দীর্ঘ বিরতি। দীর্ঘদিন বিরতির পর ফের পর্দায় ফিরছেন অনুষ্কা। বিপরীতে থাকছেন কোন নায়ক?

অনুষ্কাকে শেষবার ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। শাহরুখের সঙ্গে ওই ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। সেই ছবিটিও আবার বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। তারপর দীর্ঘ আট বছরের দীর্ঘ বিরতি। তবে এবার সম্ভবত স্ক্রিনে ফিরছে অনুষ্কা ম্যাজিক। বি-টাউনে কান পাতলে সেকথাই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো পর্দায় ফিরতে চলেছে বিরাট ঘরনি। শোনা যাচ্ছে, দক্ষিণের নামী পরিচালক অ্যাটলির তেলুগু ছবির হাত ধরেই নাকি পর্দায় প্রত্যাবর্তন হবে অভিনেত্রী। সব ঠিক থাকলে ‘এএ২২Xএ৬’ ছবিতে দেখা যেতে পারে অভিনেত্রী। কল্পবিজ্ঞান ঘরানার এমন ছবিতে আগে কোনওদিন অভিনয় করেননি অনুষ্কা। এই প্রথমবার ছক ভাঙা কাজ করবেন তিনি। শুধু অনুষ্কাই নন। শোনা যাচ্ছে, এই ছবিতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna), জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীদের দেখা যাবে। রশ্মিকাকে আবার দেখা যেতে পারে খলনায়িকার ভূমিকায়।

আরও পড়ুন: নীরব গল্পে জীবনের গভীর খোঁজ দেবে ‘সব খবরই বিশেষ নয়’

ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি। অ্যাটলি দক্ষিণী নামী পরিচালক। সিনেমাটিও তৈরি হচ্ছে তেলুগু ভাষায়। অনুষ্কা যদি নায়িকা হন, তবে তাঁর বিপরীতে নায়ক কে হবেন? এ প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গিয়েছে। এই ছবিতে নায়কের ভূমিকায় কি কোনও বলিউড অভিনেতাকে দেখা যাবে নাকি অন্য কেউ। শোনা যাচ্ছে এই ছবির পরতে পরতে চমক। নায়ক নাকি দক্ষিণী তারকা অল্লু অর্জুন (Allu Arjun)। এক নয়, একাধিক চরিত্রে দেখা যাবে তাঁকে। আল্লু তাঁর এই পরবর্তী ছবির জন্য বড় বাজেট নিয়ে মাঠে নামছেন। আর তাতেই বলিউডের ওই সমস্ত অভিনেত্রী কাজ করবেন। এখনও পর্যন্ত এই বিষয়ে অ্যাটলি কিংবা অনুষ্কা – কারও তরফ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুঞ্জন যেন সত্যি হয়, এমনই চাইছেন অনুষ্কার অনুরাগীরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO