Tuesday, March 24, 2026
HomeScrollদিনভর টানটান উত্তেজনার পর মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা
Election Commission

দিনভর টানটান উত্তেজনার পর মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা

সোমবার রাত প্রায় বারোটা নাগাদ প্রকাশিত হয় প্রথম অতিরিক্ত তালিকা

কলকাতা: দিনভর জল্পনা, দফায় দফায় সময় বদল, শেষ পর্যন্ত গভীর রাতেই প্রকাশিত হল ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary list)। নির্বাচন কমিশন (Election Commission) আগেই জানিয়েছিল সোমবারই তালিকা প্রকাশিত হবে। প্রথমে বিকেলে প্রকাশের কথা শোনা গেলেও তা হয়নি। পরে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, রাতেই প্রকাশ করা হবে তালিকা। সেই মতো সোমবার রাত প্রায় বারোটা নাগাদ প্রকাশিত হয় প্রথম অতিরিক্ত তালিকা।

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তার প্রায় ২৩ দিনের মাথায় এ বার সামনে এল সাপ্লিমেন্টারি লিস্ট। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে পর্যন্ত প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। সেই নামগুলিই মূলত অন্তর্ভুক্ত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায়। উল্লেখ্য, চূড়ান্ত তালিকা প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ অবস্থায় ছিল। তার মধ্যে বড় অংশের ভাগ্য নির্ধারণ হল এই তালিকায়।

আরও পড়ুন: অমিত শাহর হাত দিয়ে বিজেপির সংকল্প পত্র উদ্ধোধন ২৮ মার্চ

কমিশনের দুই ওয়েবসাইটে ceowestbengal.wb.gov.in এবং voters.eci.gov.in তালিকাটি দেখা যাচ্ছে। এ দিন দুটি তালিকা প্রকাশিত হয়েছে। ‘Supplementary List No. 1’-এ উল্লেখ রয়েছে, বিচার প্রক্রিয়ার শেষে কারা ভোটার তালিকায় জায়গা পেলেন। আর যাঁদের নাম সেখানে নেই, তাঁদের খুঁজতে হবে ‘Deletion List’-এ।

কমিশন জানিয়েছে, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ১৫ দিনের মধ্যে অনলাইনে বা অফলাইনে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। সেই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মানতে কমিশন বাধ্য, এমনই নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের।

উল্লেখযোগ্যভাবে, তালিকা প্রকাশের তিন দিন আগেই গঠন করা হয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল। অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমও রয়েছেন সেই তালিকায়।

এদিকে, অতিরিক্ত ভোটার তালিকা ঘিরে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছিল প্রশাসন। সে কারণে আগাম সতর্কবার্তাও পাঠানো হয়েছিল জেলাশাসকদের। সব মিলিয়ে, তালিকা প্রকাশের পর ভোটের রাজনীতিতে এর প্রভাব কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot