Saturday, June 27, 2026
HomeScroll‘শম্পা’ ঘূর্ণিঝড়ের গুঞ্জন ভুয়ো, সোশ্যাল মিডিয়ার দাবিতে সতর্ক করলেন বিশেষজ্ঞরা
Cyclone Shampa

‘শম্পা’ ঘূর্ণিঝড়ের গুঞ্জন ভুয়ো, সোশ্যাল মিডিয়ার দাবিতে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

‘শম্পা’ নামে কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি IMD

কলকাতা: ‘কলকাতায় ধেয়ে আসছে সাইক্লোন শম্পা (Cyclone Shampa)’, ‘২০-২২ মার্চ তছনছ হবে শহর’, গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন পোস্টই ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, সব জায়গাতেই ঝড়-বৃষ্টির ছবি আর সাইরেনের শব্দ জুড়ে ছড়ানো হচ্ছে ‘সতর্কতা’। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হচ্ছেন অনেকেই। কিন্তু আবহাওয়াবিদদের স্পষ্ট বক্তব্য, এই খবরের কোনও ভিত্তিই নেই।

আলিপুর আবহাওয়া দফতর বা ভারতীয় আবহাওয়া দফতর (IMD) কোথাও ‘শম্পা’ নামে কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি। বিশেষজ্ঞদের মতে, এই নামে কোনও সাইক্লোনের অস্তিত্বই নেই। ঘূর্ণিঝড়ের নামকরণ একটি নির্দিষ্ট আন্তর্জাতিক তালিকা মেনে করা হয়, যেখানে ‘শম্পা’ নামে কোনও নাম নেই বলেই জানিয়েছেন ভূগোলবিদেরা।

আরও পড়ুন: আজ উত্তরে তাণ্ডব, ২৭ তারিখ থেকে পালা দক্ষিণবঙ্গের…

পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির (IITM) প্রাক্তন অধ্যাপক পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় যে কেউ যা খুশি ছড়াতে পারে। ‘শম্পা’ বলে কোনও ঘূর্ণিঝড় নেই। সবটাই ভুয়ো এবং বিভ্রান্তিকর।’’ তাহলে শহরে হঠাৎ ঝড়-বৃষ্টি, তাপমাত্রা পতনের কারণ কী? বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এটি ঘূর্ণিঝড় নয়, বরং প্রাক-বর্ষার স্বাভাবিক কালবৈশাখী। মার্চ থেকে মে, এই সময় বাংলায় নর’ওয়েস্টার বা কালবৈশাখী হওয়াই স্বাভাবিক। এর সঙ্গে ঘূর্ণিঝড়ের কোনও সম্পর্ক নেই।

এ ছাড়াও ‘১,০০০ কিলোমিটারের অস্বাভাবিক রেন-ব্যান্ড’ নিয়ে যে দাবি ছড়িয়েছে, সেটিও ভুল বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হওয়া একেবারেই স্বাভাবিক ঘটনা। সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে আবহাওয়ার সঠিক আপডেট জানতে সরকারি পূর্বাভাসের উপরই ভরসা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO