Saturday, June 27, 2026
HomeScrollভোট আবহে দক্ষিণেশ্বরে এসে মায়ের আশীর্বাদ নিলেন নিতিন নবীন

ভোট আবহে দক্ষিণেশ্বরে এসে মায়ের আশীর্বাদ নিলেন নিতিন নবীন

প্রধানমন্ত্রীর সফরসূচির ব্লু প্রিন্ট তৈরি সহ একগুচ্ছ কর্মসূচি বিজেপির সর্বভারতীয় সভাপতির

ওয়েবডেস্ক-  বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে ভোটের উত্তাপ বাড়ছে। রাজ্যের বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি নেত্রী লকেট ভট্টাচার্য। নিতিন নবীন বলেন, মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়েছি।

সেইসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সারাদেশকে এক সুতোয় বেঁধেছিল আজকে কোথাও যেন তা ছিন্ন হচ্ছে। মায়ের কাছে পুজো করতে আসলেও হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের।

এবারের সফরে নিতিন নবীন দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে সেখান থেকেই তিনি দলের মহিলা মোর্চা ও যুব মোর্চার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন বলেও খবর পাওয়া যাচ্ছে। এই নির্বাচনী সফরে নিতিন নবীনের রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে ম্যারাথন বৈঠকে বসার কথা রয়েছে।

আরও পড়ুন-  নির্বাচন নিয়ে শমীক ভট্টাচার্যের দায়ের করা মামলা খারিজ করল হাইকোর্ট

সূত্রের খবর, বাকি দফার প্রার্থী তালিকা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন জনসভাগুলোর ব্লু-প্রিন্ট এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে। তৃণমুলস্তরের কর্মীদের চাঙ্গা করতে সভাপতির এই সফর বঙ্গ বিজেপির কাছে অক্সিজেন হিসেবে কাজ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়ছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ। এই হাইভোল্টেজ লড়াইয়ের ঠিক এক মাস আগে, মঙ্গলবার দুদিনের বঙ্গ সফরে কলকাতায় পা রাখছেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ২০ জানুয়ারি দায়িত্ব নিয়েছেন নিতিন নবীন। এর পরে এই প্রথম বাংলা দিয়েই নিজের রাজ্য সফর শুরু করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর নির্বাচনের মুখে ফের তাঁর কলকাতা সফর,  যা নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO