Saturday, March 28, 2026
HomeBig newsধেয়ে আসছে কালবৈশাখী! প্রবল ঝড়বৃষ্টিতে তছনছ হবে একাধিক জেলা! দেখুন আবহাওয়ার মেগা...
Weather Forecast

ধেয়ে আসছে কালবৈশাখী! প্রবল ঝড়বৃষ্টিতে তছনছ হবে একাধিক জেলা! দেখুন আবহাওয়ার মেগা আপডেট

আর কতদিন চলবে ঝড়বৃষ্টির দাপট? কী জানাচ্ছে আবহাওয়া দফতর? দেখে নিন একনজরে

কলকাতা: গুমোট গরমে হাঁসফাঁস করছিল শহর। ঠিক সেই সময়ই মাঝরাতে আচমকা হাওয়া বদল। কালবৈশাখীর দাপটে ঝড় ও বৃষ্টিতে (Storm And Rain) ভিজল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি (Thunderstorm), সব মিলিয়ে রাতারাতি কিছুটা স্বস্তি মিলেছে শহরবাসীর। যদিও আলিপুর আবহাওয়া দফতর আগেই এই দুর্যোগের পূর্বাভাস (Weather Forecast) দিয়েছিল। তা মেনেই রাতের দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হয়। কলকাতাতেও তার প্রভাব পড়ে স্পষ্টভাবে।

তবে শনিবারও কালবৈশাখী থেকে স্বস্তি মিলছে না পুরোপুরি। আবহাওয়া দফতর জানিয়েছে, আজও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা (Kolkata Weather), হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়ের দাপট দেখা যেতে পারে। শুধু তাই নয়, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ার কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করল কমিশন, বাদ গেল কত নাম?

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, সপ্তাহের শেষদিনে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আবহাওয়া অস্থির থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাসও। উত্তরের উল্লিখিত জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের হাওয়া বদলের কথা বললে, রবিবার থেকে জেলায় জেলায় ঝড়বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। মঙ্গলবারের পর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও দক্ষিণে আপাতত তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের সর্বত্র ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot