Thursday, July 2, 2026
HomeScroll১ এপ্রিল থেকে শুধু OTP দিলেই হবে না! অনলাইনে টাকা পাঠাতে নয়া...
RBI New Rule For Digital Payment

১ এপ্রিল থেকে শুধু OTP দিলেই হবে না! অনলাইনে টাকা পাঠাতে নয়া নিয়ম আনছে RBI

অনলাইন প্রতারণার ঝুঁকি কমাতে চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম, জেনে নিন আগেভাগে

ওয়েব ডেস্ক: ডিজিটাল ভারতে অনলাইনে টাকা লেনদেনের (Online Money Transaction) পরিমাণ বাড়ছে দিন দিন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার (Online Fraud) ঝুঁকিও। তবে এবার দেশের অভ্যন্তরীণ ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে ডিজিটাল পেমেন্টের (Digital Payment) নতুন নিয়ম। অনলাইন জালিয়াতি, ফিশিং ফ্রড এবং সিম সোয়াপ প্রতারণা রুখতেই এই কড়া নির্দেশিকা (RBI New Rule) জারি করা হয়েছে।

ডিজিটাল লেনদেনের কী কী নিয়ম বদলাচ্ছে?

  • আরবিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সব ধরনের ডিজিটাল লেনদেনে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ বাধ্যতামূলক করা হয়েছে। ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা ডিজিটাল ওয়ালেট—সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
  • এখন আর শুধু ওটিপি দিলেই পেমেন্ট হবে না। তার সঙ্গে দিতে হবে বায়োমেট্রিক, পিন, পাসওয়ার্ড বা অ্যাপ-ভিত্তিক অথেন্টিকেশনের মতো অতিরিক্ত যাচাইকরণ জুড়ে যাবে।
  • এবার থেকে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে চালু হচ্ছে ‘ডায়নামিক অথেন্টিকেশন’, অর্থাৎ, একটি নির্দিষ্ট লেনদেনের জন্য তৈরি হওয়া কোড শুধুমাত্র সেই লেনদেনেই ব্যবহারযোগ্য হবে। যেমন, ৫০০ টাকার জন্য তৈরি ওটিপি দিয়ে ১০০০ টাকার লেনদেন করা যাবে না।
  • ব্যাঙ্ক ও পেমেন্ট সংস্থাগুলিকে গ্রাহক যাচাইয়ের জন্য একাধিক পদ্ধতি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা আরও মজবুত হয়।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নতুন নিয়ম চালু হওয়ার পর কোনও গ্রাহক প্রতারণার শিকার হলে ব্যাঙ্ক বা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান দায় এড়াতে পারবে না।

আরও পড়ুন: ডাবল অ্যাকাউন্ট থেকে অটো রিপ্লাই, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক

RBI-এর নতুন নিয়মে গ্রাহকদের কী সুবিধা?

  • এই নতুন ব্যবস্থায় ডিজিটাল লেনদেন অনেক বেশি নিরাপদ হবে।
  • প্রতারকদের কাছে ওটিপি পৌঁছলেও সহজে টাকা তোলা যাবে না।
  • কিউআর কোড স্ক্যান করে পেমেন্টের ক্ষেত্রেও অতিরিক্ত যাচাইকরণ থাকছে।
  • সিম সোয়াপ জালিয়াতি অনেকটাই কমে যাবে।
  • বড় অঙ্কের লেনদেনে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত নিরাপত্তা মিলবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO