ওয়েবডেস্ক- ফের দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার (Copter) ! নবগ্রামে (Nabagram) নামতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। ফিরল বড়ঞার সভাস্থলে। সড়কপথে নবগ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) ঘিরে জোর কদমে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নানুরে সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেই সভা করার নবগ্রামের বড়ঞায় যাওয়ার পথে ফের প্রাকৃতি দুর্যোগের কবলে পরে তার কপ্টার।
আরও পড়ুন- ভোট দিতে না পারলেও ভোটাধিকার অটুট থাকবে! বড় বার্তা নির্দেশ সুপ্রিম কোর্টের
গত ২৬ মার্চ খারাপ আবহাওয়ার কারণে একই অবস্থার মধ্যে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) বিমান (Plane) কলকাতা বিমানবন্দরে দেরিতে অবতরণ করে। মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। অন্ডাল এয়ারপোর্ট (Andal Airport) থেকে রওনা হওয়ার পরে ৩টে ৫৫ -তে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল।
খারাপ আবহাওয়া তুমুল বৃষ্টি হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে নামতে পারেনি বিমানটি। প্রচার সেরে অন্ডাল থেকে ফেরার পথে এই চরম বিপত্তিতে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পরে অবতরণ করে মুখ্যমন্ত্রী বিমান। ভোটের আবহে এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। ফের আজ একই পরিস্থিতির শিকার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।







