Saturday, May 16, 2026
HomeScrollবুধবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন অগ্নিমিত্রা পাল
Agnimitra Paul

বুধবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন অগ্নিমিত্রা পাল

মনোনয়ন জমা দেওয়ার সময় থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

ওয়েব ডেস্ক : দোরগোড়ায় বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সোমবার থেকে শুরু হয়েছে প্রথম দফার ভোটের মনোনয়ন (Nomination) প্রক্রিয়া। বুধবার হচ্ছে এই প্রক্রিয়ার তৃতীয় দিন। আর আজ মনোনয়ন জমা দেওয়ার কথা আসানসোলের (Asansol) দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)।

তবে শুধু একা অগ্নিমাত্রা (Agnimitra Paul) নন, সঙ্গে মনোনয়ন জমা দেওযার কথা কুলটির বিজেপি প্রার্থী অজয় পোদ্দার, জামুড়িয়ার বিজেপি (BJP) প্রার্থী বীজন মুখোপাধ্যায় ও বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়েরও। আর মনোনয়ন জমা দেওয়ার সময় থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)।

আরও খবর : ‘অর্মত্য সেনের জমিও কেড়ে নেওয়া হয়েছিল, আমি আটকেছি’ নানুর থেকে সোচ্চার মমতা

জানা গিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কর্মী-সমর্থকদেরকে সঙ্গে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে সভাস্থলে মিছিল করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জী, জামুরিয়ার বিজেপি প্রার্থী বীজন মুখার্জী সহ অন্যান্য প্রার্থীরা। সভার পরেই প্রার্থীরা জেলা শাসকের দফতরে গিয়ে নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেবেন বলে খবর।

উল্লেখ্য, বাংলায় বিধানসভা নির্বাচন হবে দু’দফায়। প্রথম দফা হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল। ইতিমধ্যে চার দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় যথাক্রমে ১৪৪, ১১২, ১৯ ও ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। ফলে এখন পর্যন্ত ২৮৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখনও ৬টি আসনে প্রার্থী দেওয়া বাকি। তা দ্রুত প্রকাশ করা হবে বলেই জানা যাচ্ছে। আর এর মাঝেই বুধবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন অগ্নিমিত্রা সহ অন্যান্য বিজেপি প্রার্থীরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto