Friday, July 10, 2026
HomeScrollকেশপুরে গোষ্ঠীকোন্দল নেই, মনোনয়ন জমা দিতে এসে বুঝিয়ে দিলেন তৃণমূল প্রার্থী
West Bengal Assembly Election 2026

কেশপুরে গোষ্ঠীকোন্দল নেই, মনোনয়ন জমা দিতে এসে বুঝিয়ে দিলেন তৃণমূল প্রার্থী

এদিন তাঁর মনোনয়ন ঘিরে ছিল বিশেষ রাজনৈতিক বার্তা

ওয়েব ডেস্ক : পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) মনোনয়ন (Nomination) জমা ঘিরে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস (TMC)। মেদিনীপুর, শালবনি, গড়বেতা ও কেশপুর, এই চার বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন।

এদিন দুপুরে মেদিনীপুর কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন মেদিনীপুরের (Midnapore) প্রার্থী সুজয় হাজরা, শালবনির শ্রীকান্ত মাহাতো এবং গড়বেতার উত্তরা সিংহ হাজরা। কর্মী-সমর্থকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এলাকা।

আরও খবর : কালিয়াচকের ঘটনায় মমতার অভিযোগ প্রমাণিত! সিআইডিকে প্রশংসা মমতা’র

অন্যদিকে কেশপুরে (Keshpur) আলাদা ছবি। কেশপুরের প্রার্থী শিউলি সাহা হুডখোলা গাড়িতে রোডশো করে এসে মনোনয়ন জমা দেন। তবে এদিন তাঁর মনোনয়ন ঘিরে ছিল বিশেষ রাজনৈতিক বার্তা। দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দের জল্পনা উড়িয়ে দিতে তাঁর সঙ্গে দেখা যায় ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই এবং প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জয় পাঁন-কে। রাজনৈতিক মহলের মতে, এই উপস্থিতির মাধ্যমে কেশপুরে দলীয় কোন্দল মিটে যাওয়ার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন শিউলি সাহা।

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে প্রায় ১ লক্ষ ৩ হাজার ভোটে জয় পেয়েছিলেন শিউলি সাহা। তবে ২০২১ সালে সেই ব্যবধান নেমে আসে প্রায় ২২ হাজারে। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, দলেরই কিছু অংশ তাঁর বিরুদ্ধে কাজ করেছিল। যদিও এবারের মনোনয়ন জমায় সব পক্ষকে একসঙ্গে নিয়ে এসে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888