HomeScrollপ্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার ‘ডেডলাইন’ দিল হাইকোর্ট, আত্মসমর্পণ না করলে বাজেয়াপ্ত হবে...
Prasanta Barman Case

প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার ‘ডেডলাইন’ দিল হাইকোর্ট, আত্মসমর্পণ না করলে বাজেয়াপ্ত হবে সম্পত্তি

ওয়েব ডেস্ক : স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় অভিযুক্ত প্রশান্ত বর্মনকে (Prasanta Barman) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হবে।

আদালতের নির্দেশের পাশাপাশি প্রশান্তের সরকারি বেতন অবিলম্বে বন্ধ করার কথাও জানিয়েছে হাইকোর্ট। ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর রাজ্যকে তাঁর নামে থাকা সম্পত্তির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নাগালের বাইরে থাকা সত্ত্বেও কীভাবে সরকারি বেতন পাচ্ছেন, তা নিয়েও শুনানিতে প্রশ্ন তোলে আদালত। প্রশান্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে এত দেরি কেন হয়েছে, সেই প্রশ্নও ওঠে।

আরও খবর :  

প্রশান্ত বর্মনের (Prasanta Barman) বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি এলাকার একটি খালধার থেকে স্বপনের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে প্রশান্তের নাম উঠে আসার পর থেকেই তিনি নিখোঁজ বলে রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছিল। পরবর্তী সময়ে মামলার তদন্তভার সিআইডির হাতে যায়। হাই কোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।

এর আগে একটি পৃথক ঘটনায় প্রশান্তকে পুলিশ গ্রেফতার করেছিল। গত ২৫ মে রাতে নিউ টাউনের ইকো পার্ক থানা এলাকায় তাঁর গাড়ি এক পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরদিন বারাসত আদালতে তোলা হলেও পুরনো খুনের মামলার প্রয়োজনীয় নথি সময়মতো আদালতে না পৌঁছনোয় তিনি জামিন পান। তারপর থেকে ফের তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ। সেই পরিস্থিতিতেই এবার ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

[youtube-feed feed=1]
Read More

Latest News